খুলনায় একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৪ মৃত্যু Latest Update News of Bangladesh

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১১:০১ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
প্রধানমন্ত্রীর সঙ্গে রোসাটম প্রধানের গুরুত্বপূর্ণ বৈঠক, পারমাণবিক যুগে বাংলাদেশ ট্রাম্প অসন্তুষ্ট, ইরানের তিন ধাপের শান্তি প্রস্তাবে অচলাবস্থা আবার কমলো সোনার দাম, স্বস্তি ক্রেতাদের সামরিক হামলার অভিযোগে পাকিস্তান-আফগান সম্পর্ক তলানিতে হজে গিয়ে মৃত বাংলাদেশি হজযাত্রীর সংখ্যা ছয় ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ যোগে স্বস্তির আশা দেশজুড়ে মক্কায় চার বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু, সতর্কতা জারি প্রশাসনের সারা দেশে বৃষ্টির সম্ভাবনা, কমবে তাপপ্রবাহের তীব্রতা মধ্যপ্রাচ্য সংকট: আলোচনায় অগ্রগতি নেই, বিশ্ববাজারে তেলের দাম ঊর্ধ্বমুখী রাজাপুরে ইটবোঝাই ট্রলি খাদে পড়ে হেল্পারের মৃত্যু




খুলনায় একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৪ মৃত্যু

খুলনায় একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৪ মৃত্যু

খুলনায় একদিনে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ৪ মৃত্যু




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে খুলনা বিভাগে ৪ জনের মৃত্যু হয়েছে। এইসময়ে করোনা শনাক্ত হয়েছে ২৪০ জনের।

শুক্রবার (১১ ফেব্রুয়ারি) দুপুরে খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. মনজুরুল মুরশিদ স্বাক্ষরিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদন জানা যায়, গত ২৪ ঘণ্টায় খুলনা বিভাগে করোনায় চারজনের মৃত্যু হয়েছে। এ দিন বিভাগের মধ্যে ঝিনাইদহে দুইজন এবং খুলনা ও কুষ্টিয়ায় একজন করে মারা গেছেন। একইসময়ে বিভাগে করোনা শনাক্ত হয়েছে ২৪০ জনের। এর মধ্যে শীর্ষে রয়েছে কুষ্টিয়া। এই জেলায় সর্বোচ্চ ৬৯ জনের করোনা শনাক্ত হয়েছে। আর খুলনায় ৩৮ জন ও সাতক্ষীরায় ২৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

এছাড়া যশোরে ১৫ জন, ঝিনাইদহে ৯ জন, বাগেরহাটে ১১ জন, নড়াইলে ২৩ জন, মাগুরায় ৫ জন, চুয়াডাঙ্গায় ১৯ জন ও মেহেরপুরে ২৩ জনের শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯৯১ জন।

খুলনা বিভাগে করোনা সংক্রমণের শুরু থেকে আজ সকাল পর্যন্ত বিভাগের ১০ জেলায় মোট ১ লাখ ২৭ হাজার ৩৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন ১ লাখ ১৩ হাজার ৮৯৪ জন। আর মোট মারা গেছেন ৩ হাজার ২৫৬ জন।

শনাক্তের শীর্ষে খুলনায় ৩১ হাজার ৬৪৪ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া করোনায় সর্বোচ্চ মৃত্যু হয়েছে খুলনায়। এই জেলায় মারা গেছে ৮২৭ জন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD