সংবাদ শিরোনাম:

বরিশালের যুবক কুমিল্লায় কথিত জিনের বাদশা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 07:54:41 pm, Saturday, 29 January 2022
  • 23 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ কুমিল্লার দাউদকান্দিতে প্রতারণার মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে জাকির হোসেন নামে কথিত জিনের বাদশাকে আটক করেছে র‌্যাব। বিভিন্ন রোগের নিরাময়, জিনকে বিতাড়িত ও পাতিল বন্দি করা এবং অলৌকিক ক্ষমতার অধিকারী করার প্রলোভন দেখিয়ে এসব টাকা হাতিয়ে নেন তিনি।

শনিবার (২৯ জানুয়ারি) দুপুরে এক সংবাদ সম্মেলনে কুমিল্লা র‌্যাবের কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন বিষয়টি জানান।

তিনি বলেন, ভুক্তভোগী এক ব্যক্তির লিখিত অভিযোগের ভিত্তিতে নারায়ণগঞ্জে জাকির হোসেনের বাসায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় জিন বন্দির কাজে ব্যবহৃত বেশ কয়েকটি মাটির পাতিল ও তাবিজ-কবজ জব্দ করা হয়।

সাকিব হোসেন আরও বলেন, জাকিরের বিরুদ্ধে ভুক্তভোগীর অজান্তে তার বড় মেয়েকে প্রভাবিত করে কাবিন ও সাক্ষী ছাড়াই বিয়ের অভিযোগ রয়েছে। জাকির হোসেনের বাড়ি বরিশাল জেলার বানারিপাড়া উপজেলার সলিয়াবাকপুরে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বরিশালের যুবক কুমিল্লায় কথিত জিনের বাদশা

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বরিশালের যুবক কুমিল্লায় কথিত জিনের বাদশা

প্রকাশের সময় : 07:54:41 pm, Saturday, 29 January 2022