সংবাদ শিরোনাম:

নলছিটিতে এক স্কুলছাত্রীর আত্মহত্যা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 08:22:22 pm, Wednesday, 19 January 2022
  • 12 সংবাদটি দেখা হয়েছে

নলছিটি প্রতিনিধি॥ ঝালকাঠির নলছিটিতে অষ্টম শ্রেণির এক স্কুলছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মঙ্গলবার (১৮ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত স্কুলছাত্রীর নাম সাজমীল আক্তার (১৩)। সে উপজেলার দপদপিয়া ইউনিয়নের তিমিরকাঠি এলাকার মো. লিটন খানের মেয়ে ও তিমিরকাঠি মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয়রা জানান, তার বাবা-মা ঢাকায় থাকেন। কি কারণে আত্মহত্যা করেছে তা আমরা জানি না। আমরা এখানে এসে দেখেছি ওড়না দিয়ে আড়ার সঙ্গে মরদেহ ঝুলে আছে। পরে পুলিশ এসে উদ্ধার করে।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, খবর পেয়ে থানার একটি টিম গিয়ে ঘটনাস্থল থেকে স্কুল শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে। মরদেহটি বুধবার (১৯ জানুয়ারি) সকালে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হয়।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

নলছিটিতে এক স্কুলছাত্রীর আত্মহত্যা

প্রকাশের সময় : 08:22:22 pm, Wednesday, 19 January 2022