সংবাদ শিরোনাম:

 শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর গ্রেফতার

  • Reporter Name
  • প্রকাশের সময় : 10:01:47 pm, Friday, 17 December 2021
  • 23 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ ময়মনসিংহের ত্রিশাল উপজেলায় বাড়িতে একা পেয়ে এক শিশুকে ধর্ষণের অভিযোগে দুই কিশোরকে গ্রেফতার করেছে র‍্যাব। শুক্রবার বেলা ১১টার দিকে র‍্যাব-১৪-এর কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করা হয়।

এর আগে বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) ভোরে খুলনা সিটি করপোরেশন এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৪ ডিসেম্বর ত্রিশালে ওই শিশুকে বাড়িতে একা পেয়ে ধর্ষণ করে দুই কিশোর। বিষয়টি কাউকে না বলার জন্য বিভিন্ন হুমকি দেয় তারা। ঘটনার পরদিন ভুক্তভোগীর শরীরে প্রচণ্ড জ্বর ও ব্যথা হলে বড় বোনকে ধর্ষণের বিষয়টি জানায়। পরে তিনি ঘটনাটি স্বজনদের জানালে তারা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

এ ঘটনায় গত ৮ ডিসেম্বর ভুক্তভোগীর বাবা ত্রিশাল থানায় মামলা করেন। পরে খুলনা সিটি করপোরেশনে অভিযান চালিয়ে র‌্যাব তাদের গ্রেফতার করে। গ্রেফতারের পর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

 শিশু ধর্ষণের অভিযোগে দুই কিশোর গ্রেফতার

প্রকাশের সময় : 10:01:47 pm, Friday, 17 December 2021