১৬ ডিসেম্বর ২১ পয়েন্টে গাড়ি নিয়ন্ত্রণ Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১০:১৮ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




১৬ ডিসেম্বর ২১ পয়েন্টে গাড়ি নিয়ন্ত্রণ

১৬ ডিসেম্বর ২১ পয়েন্টে গাড়ি নিয়ন্ত্রণ

১৬ ডিসেম্বর ২১ পয়েন্টে গাড়ি নিয়ন্ত্রণ




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ আগামী বৃহস্পতিবার ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানীর বিভিন্ন এলাকায় চলাচল সীমিত করা হয়েছে। সকাল ৭ টা থেকে দুপুর ১ পর্যন্ত ঢাকার ২১টি পয়েন্টে ডাইভারশন থাকবে। তবে বেলা বাড়ার সাথে সাথে দুপুর ১টা থেকে রাত ১১টা পর্যন্ত ১২ টি পয়েন্টে ডাইভারশন বাধা থাকবে।

 

 

১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে এই পয়েন্টগুলো থেকে অনুষ্ঠানে আসা গাড়ি ছাড়া অন্য কোনো গাড়ি অনুষ্ঠানস্থলের দিকে যেতে পারবে না। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ থেকে এ তথ্য জানানো হয়েছে।

 

 

যেসব এলাকায় যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করে ভিন্ন পথ ধরে যেতে বলা হয়েছে, সেসব এলাকার বাসিন্দাদের জরুরি প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে না যেতে পরামর্শ দিয়েছে পুলিশ।

 

 

রাজধানীর যে ২১ পয়েন্টে ডাইভারশন থাকবে:

 

 

সোনারগাঁও ক্রসিং, ফার্মগেট ক্রসিং, বিজয় সরণি ক্রসিং, লাভরোড ক্রসিং (পূর্ব প্রান্ত), মহাখালী ক্রসিং (ফ্লাইওভারের উত্তর), মহাখালী ক্রসিং (রেল ক্রসিং), প্রধানমন্ত্রীর কার্যালয় লিংক রোড ক্রসিং, খেঁজুর বাগান ক্রসিং, আগারগাঁও আদর্শ উচ্চবিদ্যালয়, মিরপুর-১০, সংগীত কলেজ গলি, বিসিএস কম্পিউটার সিটি গলি, পাসপোর্ট গ্যাপ, নির্বাচন কমিশন অফিস গ্যাপ, ৬০ ফিট রোড, চক্ষু হাসপাতাল গলি, সোহরাওয়ার্দী হাসপাতাল গ্যাপ, কৃষি বিশ্ববিদ্যালয় গ্যাপ, শিশু মেলা ক্রসিং, প্রতিরক্ষা গ্যাপ ও গণভবন ক্রসিং।

 

 

সংসদ ভবন প্লাজার অনুষ্ঠান ঘিরে দুপুর থেকে ১২ পয়েন্টে ডাইভারশন

 

 

জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় মুজিব শতবর্ষ ও বিজয়ের সুবর্ণজয়ন্তী উদযাপনের অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। ১৬ ডিসেম্বরের অনুষ্ঠান ঘিরে সংসদ ভবন ও আশপাশের ১২ টি পয়েন্টে দুপুর ১টা থেকে রাত ১১টা পর্যন্ত ট্রাফিক পুলিশের ডাইভারশন থাকবে।

 

 

পয়েন্টগুলো হলো:

 

 

ফার্মগেট ক্রসিং, বিজয় সরণি, উড়োজাহাজ ক্রসিং, খেঁজুর বাগান ক্রসিং, মানিক মিয়া পূর্ব প্রান্ত, মানিক মিয়া পশ্চিম প্রান্ত, ধানমন্ডি-২৭ নম্বর পূর্ব মাথা, আড়ং ক্রসিং, আসাদগেট, গণভবন ক্রসিং, প্রতিরক্ষা মন্ত্রণালয় গ্যাপ ও সোহরাওয়ার্দী হাসপাতাল গ্যাপ।

 

 

ডাইভারশন পয়েন্ট থেকে নির্ধারিত স্টিকার ছাড়া কোনো গাড়ি অনুষ্ঠান স্থলের দিকে যেতে পারবে না। তবে অ্যাম্বুলেন্সের মতো জরুরি যান চলাচল করতে পারবে বলে জানান ডিএমপি তেজগাঁও (ট্রাফিক) বিভাগের উপকমিশনার সাহেদ আল মাসুদ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD