ববি শিক্ষার্থীর ব্যতিক্রমী অণুবীক্ষণ যন্ত্র তৈরি Latest Update News of Bangladesh

সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৩:২৮ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
নতুন সরকারের প্রথম একনেক বৈঠকে অবকাঠামো ও জনস্বাস্থ্যে অগ্রাধিকার ঝালকাঠিতে ভেরিবাঁধ নির্মাণ দাবিতে মানববন্ধনে হামলার অভিযোগ জাতীয় স্বার্থ রক্ষার দাবিতে বরিশালে যুক্তফ্রন্টের বিক্ষোভ মিছিল স্বাস্থ্য সুরক্ষা ও অবকাঠামো উন্নয়নে নতুন পদক্ষেপ বরিশালে গৌরনদীতে তেলবাহী লরিতে আগুন, অল্পের জন্য রক্ষা পেল ফিলিং স্টেশন কলাপাড়ায় খাল দখলে কৃষকের দুর্ভোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি বানারীপাড়ায় নির্মাণ শ্রমিকের রহস্যজনক মৃত্যু, খাল থেকে মরদেহ উদ্ধার ফ্যাক্ট চেকিং ছাড়া সংবাদ প্রকাশে কঠোর সতর্কবার্তা তথ্যমন্ত্রীর প্রাথমিক শিক্ষায় গতি আনতে শনিবারেও পাঠদান শুরু দোয়া, তাওবা ও মানবকল্যাণের আহ্বানে শেষ চরমোনাই মাহফিল




ববি শিক্ষার্থীর ব্যতিক্রমী অণুবীক্ষণ যন্ত্র তৈরি

ববি শিক্ষার্থীর ব্যতিক্রমী অণুবীক্ষণ যন্ত্র তৈরি

ববি শিক্ষার্থীর ব্যতিক্রমী অণুবীক্ষণ যন্ত্র তৈরি




ববি প্রতিনিধি॥ সবচেয়ে প্রাচীন আবিষ্কারের মধ্যে অণুবীক্ষণ যন্ত্র অন্যতম। তবে, যুগে যুগে মানুষের আগ্রহ ও প্রয়োজনে এই যন্ত্রের অনেক আপডেট ভার্সন তৈরি হয়েছে। থেমে নেই প্রয়োজন, তাই থেমে নেই উদ্ভাবন। এমনই এক ব্যতিক্রমী অণুবীক্ষণ যন্ত্র বানিয়ে ফেললেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষার্থী হাসিবুল হোসেন।

 

 

এই অণুবীক্ষণ যন্ত্রে ব্যবহার করা হয়েছে লেজার রশ্মি। এটি ব্যবহার করে প্রজেক্টের মতো কোষসহ ট্রান্সপারেন্ট অর্থাৎ লেজার অতিক্রম করতে পারে এমন সবকিছু দেখতে পারবেন প্রজেক্টে বড় করে। শিক্ষার্থীদের বিজ্ঞানের প্রতি যে ভীতি, সেটি দূর করতে তার এই চেষ্টা।

 

 

যন্ত্রের উদ্ভাবক হাসিবুল হোসেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি বলেন, যন্ত্রটি তৈরি করেছি, যাতে শিক্ষার্থীরা ক্লাসরুমে প্রজেক্টে বড় করে অণুবীক্ষণীয় কিছু দেখতে পারেন এবং সহজে বুঝতে পারেন। আমার এই অণুবীক্ষণ সহজলভ্য। মাত্র ৮০০ টাকা খরচ করেই তৈরি করেছি। এটি তৈরির আরেকটি উদ্দেশ্য হচ্ছে শিক্ষার্থীরা বিজ্ঞানের কঠিন বিষয়গুলো যাতে সহজে বুঝতে সক্ষম হন।

 

 

ভূতত্ত্ব ও খনিবিদ্যা বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক সুখেন গোস্বামী বলেন, হাসিবের ইচ্ছা প্রবল। তার রুমে ছোটখাটো একটি ল্যাব আছে, যেখানে সে নতুন কিছু করতে চায়। তার এ ধরনের চেষ্টায় আমরা গর্বিত। এমন চেষ্টা অব্যাহত রাখলে আরো ভালো কিছু তৈরি হবে হাসিবের হাতে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD