ঝালকাঠিতে লাশবাহী গাড়ির টোল দাবি,আহত ২ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ঝালকাঠিতে লাশবাহী গাড়ির টোল দাবি,আহত ২

ঝালকাঠিতে লাশবাহী গাড়ির টোল দাবি,আহত ২

ঝালকাঠিতে লাশবাহী গাড়ির টোল দাবি,আহত ২




নলছিটি প্রতিনিধি॥ বরিশাল থেকে ঝালকাঠির নলছিটিতে আসা একটি লাশবাহী গাড়ির বহর থামিয়ে পৌরসভার টোল দাবি করায় টোল আদায়কারীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় দুইজন টোল আদায়কারী আহত হয়েছেন।

 

 

সোমবার দুপুরে নলছিটি পৌর এলাকার মল্লিকপুরে এ ঘটনা ঘটে। হামলার ঘটনায় অভিযুক্ত এইচ.এম সজিব নলছিটি উপজেলার কুলকাঠি ইউনিয়নের বাসিন্দা।

 

 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, এইচ.এম সজিব তার এক আত্মীয়ের লাশ নিয়ে মল্লিকপুর ব্রিজ সংলগ্ন রাস্তায় আসেন। ঐ সময় লাশবাহী গাড়ির বহরকে থামার সংকেত দেন পৌর টোল আদায়কারীরা। এক পর্যায় টোল নিয়ে উভয়পক্ষের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হলে সজিবের পক্ষের লোকজন টোল আদায়কারীদের ওপর হামলা করে। এতে টোল আদায়কারী রাজা ও আল আমিনের মাথা ফেটে যায়। তাদের মধ্যে একজন নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও অপরজন গুরুতর অবস্থায় বরিশাল শেরে ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

 

 

নলছিটি উপজেলা শ্রমিক লীগের সভাপতি পারভেজ হোসেন হান্নান জানান, এইচ.এম সজিব ও আরো কয়েকজন অটোরিকশায় করে আসছিলেন। টোল দাবি করলে তারা লাশের গাড়ির সঙ্গে এসেছেন বলে জানান। কিন্তু লাশের গাড়ি অনেক পেছনে ছিল। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে তারা হামলা করে। আমরা তাদের বিরুদ্ধে থানায় অভিযোগ করার সিদ্ধান্ত নিয়েছি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD