সংবাদ শিরোনাম:

ইউপি নির্বাচন: বরগুনায় ভোট গণনা হয়নি দাবি করে সড়ক অবরোধ

  • Reporter Name
  • প্রকাশের সময় : 10:05:30 pm, Friday, 12 November 2021
  • 21 সংবাদটি দেখা হয়েছে

বরগুনা প্রতিনিধি॥ বরগুনা সদর উপজেলার এম বালিয়াতলী ইউনিয়ন পরিষদ নির্বাচনে একটি ভোট গণনা হয়নি দাবি করে সড়ক অবরোধ-বিক্ষোভ করেছেন নৌকার প্রার্থী ও তার সমর্থকরা।

শুক্রবার (১২ নভেম্বর) বেলা ১১টায় বরগুনা পৌর সুপার মার্কেটের সামনে কর্মসূচি পালন করেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নাজমুল ইসলাম নাসির ও তার কয়েক হাজার সমর্থকরা।

স্থানীয়রা জানান, সদ্য সমাপ্ত নির্বাচনে বালিয়াতলী ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী নাজমুল ইসলাম নাসির ও বিদ্রোহী প্রার্থী এমএ বারী বাদল সমান সংখ্যক ভোট পান। নির্বাচনে দুজনই পাঁচ হাজার ৭০০ করে ভোট পান। ফলে এ ইউনিয়নে কাউকেই বিজয়ী ঘোষণা করেনি নির্বাচন কমিশন। কিন্তু নৌকার প্রার্থী এ সিদ্ধান্ত না মেনে তার একটি ভোট কম গণনা হয়েছে দাবি করেন। এ দাবিতে নিজে এবং কর্মী-সমর্থকদের নিয়ে পৌর সুপার মার্কেট সংলগ্ন প্রধান সড়কটি অবরোধ-বিক্ষোভ সমাবেশ করেন। এতে কয়েক ঘণ্টার জন্য এ এলাকায় যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে।

এ বিষয়ে নাজমুল ইসলাম নাসির জানান, নৌকায় সিল মারা একটি ব্যালট কেন্দ্রের বাইরে ফেলে দেওয়া হয়েছে। পরে সেটা তিনি পেয়ে ভোট কেন্দ্রে জমা দিতে গেলে সেখানের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা গ্রহণ করেনি। যার ফলে বিদ্রোহী প্রার্থীর ভোটে সঙ্গে মিলে গেছে।

এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা নাজমুল ইসলাম বলেন, ব্যালট বাক্সের বাইরে থেকে সিল মারা ব্যালট এনে গণনায় অন্তর্ভুক্ত করার কোনো সুযোগ নেই। এটি আইন বহির্ভূত।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

ইউপি নির্বাচন: বরগুনায় ভোট গণনা হয়নি দাবি করে সড়ক অবরোধ

প্রকাশের সময় : 10:05:30 pm, Friday, 12 November 2021