সংবাদ শিরোনাম:

দেশের প্রয়োজনে পুলিশের মধ্যে বিভিন্ন ইউনিট তৈরি হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

  • Reporter Name
  • প্রকাশের সময় : 08:40:32 pm, Saturday, 30 October 2021
  • 12 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় দেশের প্রয়োজনে পুলিশের মধ্যে বিভিন্ন ইউনিট তৈরি হচ্ছে; এর মধ্যে শিল্পমালিক ও শ্রমিকদের মধ্যে সেতুবন্ধন হিসাবে কাজ করছে শিল্পপুলিশ।

শিল্পাঞ্চল পুলিশের ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার বিকালে সাভারের আশুলিয়ার শ্রীপুরে অবস্থিত শিল্পাঞ্চল পুলিশ ইউনিট-১ এর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, ‘বাংলাদেশ পুলিশ অত্যন্ত দক্ষ। যেকোনো চ্যালেঞ্জ মোকাবেলায় সক্ষম। পুলিশ জনগণের বন্ধু হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে’।

বাংলাদেশ পুলিশের আইজি ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার) এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, বিশেষ অতিথি ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মোঃ এনামুর রহমান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন এবং শিল্পমন্ত্রী নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন প্রমুখ।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত আইজি মোঃ শফিকুল ইসলাম, বিপিএম (বার), পিপিএম।

সেসময় তিনি শিল্পপুলিশের লোকবল বৃদ্ধিসহ সদস্যদের আবাসন ব্যবস্থার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

শিল্পক্ষেত্রের নিরাপত্তা, বিরোধ নিষ্পত্তির জন্য ২০১০ সালের অক্টোবরে শিল্পপুলিশ গঠিত হয়। বর্তমানে শিল্পপুলিশের ৬টি ইউনিটের অধীনে প্রায় ৮ হাজার শিল্প কারখানা অন্তর্ভুক্ত রয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

দেশের প্রয়োজনে পুলিশের মধ্যে বিভিন্ন ইউনিট তৈরি হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশের সময় : 08:40:32 pm, Saturday, 30 October 2021