সংবাদ শিরোনাম:

শ্রীলঙ্কা শিবিরে সাকিবের জোড়া আঘাত

  • Reporter Name
  • প্রকাশের সময় : 07:12:04 pm, Sunday, 24 October 2021
  • 21 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ লঙ্কানদের বিপক্ষে বাংলাদেশকে ব্রেক-থ্রু এনে দিয়েছেন সাকিব আল হাসান। প্রথম ওভারেই লঙ্কান শিবিরে ধাক্কা। কিন্তু সেই ধাক্কা সামলে দারুণভাবে দাঁড়িয়ে যান পাথুম নিশাঙ্কা আর চারিথ আসালাঙ্কা। কিছুতেই কিছু হচ্ছিলো না। দ্বিতীয় উইকেটে তাদের ৪৫ বলে ৬৯ রানের ঝড়ো জুটিতে বিপদে পড়ে বাংলাদেশ। শেষ পর্যন্ত নবম ওভারে এসে জোড়া আঘাতে টাইগারদের ম্যাচে ফিরিয়েছেন সাকিব আল হাসান।

বাংলাদেশের দেওয়া ১৭২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারান কুশল পেরেরা। গ্রুপপর্বে একাদশে জায়গা না পাওয়া নাসুম সুপার টুয়েলভে এসেই দেখালেন চমক। প্রথম ওভারের চতুর্থ বলে বোল্ড করে ফেরালেন লঙ্কান ওপেনারকে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৩ উইকেট হারিয়ে ৯ ওভারে শ্রীলঙ্কার সংগ্রহ ৭২ রান।

রোববার (২৪ অক্টোবর) শারজাহতে নিজেদের প্রথম ম্যাচে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন গ্রুপপর্বে উড়তে থাকা লঙ্কানদের অধিনায়ক দাসুন শানাকা। প্রথমে ব্যাট করতে নেমে নাইম শেখ আর মুশফিকুর রহিমের ফিফটিতে ভর করে ৪ উইকেটে ১৭১ রানের সংগ্রহ দাঁড় করায় বাংলাদেশ। বাংলাদেশ পাওয়ার প্লে শেষ হওয়ার আগেই উইকেট হারান লিটন। লাহিরু কুমারার বলে শানাকার হাতে ক্যাচ তুলে উইকেট হারান তিনি। ব্যক্তিগত ১৬ রান করে সাঝঘরে ফেরেন এই ওপেনার। এরপর ব্যাট করতে নেমে বেশিক্ষণ থিতু হতে পারেননি সাকিব আল হাসান। করুনারত্নের বলে বোল্ড হয়ে ব্যক্তিগত ১০ রানে উইকেট হারান বিশ্বসেরা এই অলরাউন্ডার।

সাকিবের বিদায়ের পর নাঈমকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন মুশফিকুর রহিম। পুরোনো রূপে ফিরে ব্যাটে আলো ছড়াচ্ছেন তিনি। ৪৪ বলে অর্ধশতক তুলে নেন নাঈম। বিশ্বকাপে এটি তার দ্বিতীয় ফিফটি। এরপর অবশ্য ভিনুরা ফার্নান্দোর বলে ক্যাচ তুলে দেন তিনি। ৬ চারে ৫২ বলে ৬২ রান করে সাঝঘরে ফেরেন এই ওপেনার।

নাঈম ফিরলেও দুর্দান্ত ব্যাট করে অর্ধশত তুলে নেন মুশফিকুর রহিম। ৩২ বলে টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম অর্ধশতকের দেখা পান তিনি। এক বল পরেই উইকেট হারান আফিফ হোসাইন। সিঙ্গেল রান নিতে দৌড় শুরু করেও ক্রিজে ফিরতে চেয়েছিলেন আফিফ, তবে বোলার কুমারার সরাসরি থ্রো স্টাম্পে আঘাত করেছে এর আগেই। ৭ রান বিদায় নেন তিনি।

এরপর মাঠে নেমে মুশফিককে সঙ্গ দেন মাহমুদউল্লাহ। শেষদিকে কয়েকটি দুর্দান্ত শট খেলে ২ ছয় ও ৫ চারে ৩৭ বলে ৫৭ রান করে অপরাজিত থাকেন মিস্টার ডিপেন্ডেবল। ২ চারে ৫ বলে ১০ রান করে অপরাজিত থাকেন অধিনায়ক মাহমুদউল্লাহও।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

শ্রীলঙ্কা শিবিরে সাকিবের জোড়া আঘাত

প্রকাশের সময় : 07:12:04 pm, Sunday, 24 October 2021