সন্তান জন্ম দিয়েই 'তালাক' শুনল কিশোরী! Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




সন্তান জন্ম দিয়েই ‘তালাক’ শুনল কিশোরী!

সন্তান জন্ম দিয়েই ‘তালাক’ শুনল কিশোরী!

সন্তান জন্ম দিয়েই 'তালাক' শুনল কিশোরী!




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ কিশোরীর বিয়ে হওয়ার ছয় মাসের মধ্যেই জন্ম নেয় এক ছেলে সন্তান। এরপর ওই কিশোরীকে তালাক দিয়ে নবজাতকসহ বাড়িছাড়া করেন স্বামী। উপায় না দেখে নবজাতককে লাখ টাকায় বিক্রি করে দিয়েছে কিশোরী।

 

 

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের রাউলেরচর গ্রামে এ ঘটনা ঘটে। তবে পরিবারের সদস্যদের দাবি, শিশুটিকে বিক্রি করা হয়নি। সামাজিক লাঞ্ছনার ভয়ে বরিশালের এক নিঃসন্তান পরিবারকে দিয়ে দেওয়া হয়েছে।

 

 

শুক্রবার ওই গ্রামে গিয়ে জানা যায়, পোশাক কারখানায় কাজ করা ওই কিশোরীকে ৬ মাস আগে নান্দাইলের আচারগাঁও ইউনিয়নের এক দলিল লেখকের ছেলের সঙ্গে বিয়ে দেয় পরিবার। বিয়ের প্রায় ছয় মাস পর ওই কিশোরী একটি পুত্র সন্তান জন্ম দেন। এরপর সন্তানের পিতৃপরিচয় নিয়ে প্রশ্ন তুলে তাকে তালাক দেন স্বামী।

 

 

এদিকে, পিতৃপরিচয়হীন শিশুকে নিয়ে গ্রামে বসবাস করতে চাইলেও সামাজিকভাবে চাপের মুখে পড়ে কিশোরীর পরিবার। এক পর্যায়ে বসে সালিস। সেখানে ওই কিশোরী মাকে লাঞ্ছনা করা হয়। পরে কিশোরী তার নবজাতককে নিয়ে ঢাকায় চলে যায় এবং শিশুটিকে বিক্রি করে দেয়।

 

 

ওই কিশোরীর বড় বোন জানান, তার এক বোনের সন্তান নেই। তাই ওই সন্তানকে রেখে দিতে চাইছিলেন। কিন্তু সমাজের ভয়ে সেটা সম্ভব হয়নি। তাই তার বোনের শিশুপুত্রকে বরিশালের এক নিঃসন্তান দম্পতির হাতে তুলে দেওয়া হয়েছে।

 

 

এ বিষয়ে কিশোরির মা বলেন, ‘মেয়ের বাচ্চার পিতৃপরিচয় নিয়ে সমাজ কথা বলছে। আমাদেরও বিষটি আমাদেরও জানা নেই। তাই আমরা আর বাড়াবাড়ি করিনি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD