আমাদের প্রতিটি ধর্মীয় উৎসবে রয়েছে কল্যাণের বার্তা: বিএমপি কমিশনার Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




আমাদের প্রতিটি ধর্মীয় উৎসবে রয়েছে কল্যাণের বার্তা: বিএমপি কমিশনার

আমাদের প্রতিটি ধর্মীয় উৎসবে রয়েছে কল্যাণের বার্তা: বিএমপি কমিশনার

আমাদের প্রতিটি ধর্মীয় উৎসবে রয়েছে কল্যাণের বার্তা: বিএমপি কমিশনার




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ আমাদের প্রতিটি ধর্মীয় সম্প্রীতির উৎসবে রয়েছে কল্যাণের বার্তা। আমাদের অসাম্প্রদায়িক সম্প্রীতি ঐতিহ্য বিশ্ব নন্দিত ও স্বীকৃত। এই ঐতিহ্য থেকে অমাদের পিছিয়ে যাওয়ার কোন সুযোগ নেই। ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করে ঘোলা পানিতে মাছ শিকার করে যারা পরিবেশ নষ্ট করতে চায় তারা কেউ শান্তিতে নেই।

 

 

বুধবার (১৩ অক্টোবর) রাতে নগরীর কাটপট্টি রোডস্থ চার্চ ওয়ার্ড সার্বজনীন পূজা মন্দিরে পরিদর্শন সহ বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনকালে এসব কথা বলেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান, বিপিএম-বার। এসময় আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার এনামুল হক, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) আলী আশরাফ ভূঞা ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ফজলুল করীম। চার্চ ওয়ার্ড সার্বজনীন পূজা মন্দির পরিদর্শনকালে তাকে ফুলের শুভেচ্ছা জানান মন্দির কমিটির সভাপতি সন্তোষ রঞ্জন দত্ত ও সাধারণ সম্পাদক শোভন কুমার দাশসহ অন্যান্যরা।

 

 

এসময় আরো উপস্থিত ছিলেন মহানগর পূজা উদযাপন কমিটির সভাপতি তমাল মালাকার, সাধারণ সম্পাদক চঞ্চল দাশ পাপ্পা, জেলা পূজা কমিটির সাধারণ সম্পাদক মানিক মূখার্জী, গোপাল সাহা সহ বিভিন্ন পূজা আয়োজক কমিটির নেতৃবৃন্দ।

 

 

পরিদর্শনকালে পূজা মন্ডপ কমিটি সহ সকল পূজারীদের ফলমূল ও ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন পুলিশ কমিশনার।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD