ঝালকাঠিতে ঘুমন্ত গৃহবধূকে কুপিয়ে হত্যা Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ঝালকাঠিতে ঘুমন্ত গৃহবধূকে কুপিয়ে হত্যা

ঝালকাঠিতে ঘুমন্ত গৃহবধূকে কুপিয়ে হত্যা

ঝালকাঠিতে ঘুমন্ত গৃহবধূকে কুপিয়ে হত্যা




ঝালকাঠি প্রতিনিধি॥ ঝালকাঠির কাঁঠালিয়ায় হাসিনা বেগম (৫০) নামের এক গৃহবধূকে ঘুমন্ত অবস্থায় কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তার স্বামী মো: জামাল জোমাদ্দারকেও কুপিয়ে গুরুতর আহত করা হয়।

 

 

বৃহস্পতিবার রাত আড়াইটার দিকে উপজেলার পূর্ব পাটিখালঘাটা গ্রামে স্থানীয় ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য মো: রিপন জোমাদ্দারের বাড়িতে এ ঘটনা ঘটে।

 

 

পুলিশ ও নিহতের পরিবার জানায়, ১৫ থেকে ২০ জনের একদল লোক ইউপি সদস্য রিপন জোমাদ্দারের ঘরে সিঁদকেটে প্রবেশ করে। ঘুমন্ত অবস্থায় ইউপি সদস্যের মা হাসিনা বেগম ও বাবা জামাল জোমাদ্দারকে রামদা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। দুর্বৃত্তদের কোপে হাসিনা বেগমের বা হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। গুরুতর অবস্থায় জামাল জোমাদ্দারকে প্রথমে কাঁঠালিয়ার আমুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়।

 

ইউপি সদস্য রিপন জোমাদ্দার অভিযোগ করেন, নির্বাচনে হেরে যাওয়ায় তার প্রতিপক্ষরা তাকে হত্যার উদ্দেশ্যে এসেছিল। তিনি রাতে অন্য বাড়িতে থাকায় হামলাকারীরা তার মাকে হত্যা করে এবং বাবাকে কুপিয়ে আহত করে। খবর পেয়ে শুক্রবার সকালে পুলিশ লাশ উদ্ধার থানায় নিয়ে যায়।

 

 

কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় জানান, লাশ ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD