সংবাদ শিরোনাম:

বরগুনায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করায় ১৪ জেলের জরিমানা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:00:24 pm, Monday, 4 October 2021
  • 20 সংবাদটি দেখা হয়েছে

বরগুনা প্রতিনিধি॥ বরগুনার তালতলীতে নিষেধাজ্ঞার প্রথম দিনে ইলিশ শিকার করায় ১৪ জেলেকে ২০ দিন করে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় জব্দ হওয়া ৫০ কেজি ইলিশ বিভিন্ন এতিমখানায় বিতরণ করা হয়েছে। এছাড়া তিনটি ট্রলার বাজেয়াপ্ত করা হয়েছে।

দণ্ডপ্রাপ্ত জেলেরা হলেন- মিজানুর, মো. আলম, আবু সালেহ, মো. ফারুক গাজী, মো. শাকিব, মো. দুলাল, মো. দেলোয়ার হোসেন, মো. হায়দার, মো. ইছাহাক মিয়া, মো. হালিম, মো. ছগির, মো. সালাম, মো. হারুন ও মো. আবু হানিফ।

সোমবার দুপুরে তাদের এ সাজা দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. কাওসার হোসেন। এর আগে, রোববার মধ্যরাতে মৎস্য বিভাগের তত্বাবধানে কোস্ট গার্ড ও নৌ পুলিশের যৌথ অভিযানে এসব জেলেকে আটক করা হয়।

মৎস্য অফিস সূত্রে জানা গেছে, সোমবার থেকে ২৫ অক্টোবর ২২ দিন ইলিশ শিকারে নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। এ সময় ইলিশ ধরা, পরিবহন, মজুদ ও বিক্রি বন্ধ থাকবে।

প্রথমদিনই নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করায় তিনটি ট্রলার ও ৫০ কেজি ইলিশসহ ১৪ জেলেকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাদের ২০ দিন করে কারাদণ্ড দিয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বরগুনায় নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার করায় ১৪ জেলের জরিমানা

প্রকাশের সময় : 09:00:24 pm, Monday, 4 October 2021