কোতোয়ালী মডেল থানা পরিদর্শন করেছেন বিএমপি কমিশনার Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




কোতোয়ালী মডেল থানা পরিদর্শন করেছেন বিএমপি কমিশনার

কোতোয়ালী মডেল থানা পরিদর্শন করেছেন বিএমপি কমিশনার

কোতোয়ালি মডেল থানা হবে সেবা প্রদানে মডেল: বিএমপি কমিশনার




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালী মডেল থানা পরিদর্শন করেছেন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান, বিপিএম বার। আজ সোমবার (২৭ সেপ্টেম্বর) তিনি কোতোয়ালি মডেল থানা বার্ষিক পরিদর্শন করেন। পরিদর্শনকালে পুলিশ কমিশনার থানার সকল অফিসার-ফোর্সদের প্রশংসা করে বলেন, আইজিপি মহোদয়ের নির্দেশনা অনুসারে বর্তমান সময়ে বিট পুলিশিং এর মাধ্যমে তোমরা যেভাবে মানুষের নানান ধরনের হাজারো সমস্যার সামাজিক সমাধান করে চলছো তা সর্বমহলে প্রশংসিত।

 

 

পারিবারিক কলহ, সামাজিক সমস্যা, জমিজমা নিয়ে দ্বন্দ্ব, ভাইয়ে-ভাইয়ে দ্বন্দ্ব, কিশোর অপরাধ সহ নানান ধরনের অপরাধ দানা বাঁধার আগেই বিট পুলিশিং এর মাধ্যমে তোমরা যেভাবে অপরাধকে সমূলে নির্মূল করে সুষ্ঠু ও সুন্দর সামাজিক সমাধান করছো সত্যি তা প্রশংসার দাবিদার।

 

 

তিনি আরো বলেন, বরিশাল মেট্রোপলিটন পুলিশ জনগণের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে প্রযুক্তির উৎকর্ষতাকে কাজে লাগিয়ে গ্রহন করেছে নানান ধরনের পদক্ষেপ। প্রযুক্তির এ সকল উৎকর্ষতা কে কাজে লাগিয়ে পুলিশি সেবাকে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার মাধ্যমে তোমরা হবে সমাজের মডেল ব্যক্তি এবং কোতোয়ালি মডেল থানা হবে সেবা প্রদানের একটি মডেল প্রতিষ্ঠান।

 

 

এসময় তিনি কোতয়ালী মডেল থানার যাবতীয় কার্যক্রম, খতিয়ান বহি, গুরুত্বপূর্ণ রেজিষ্টার সমূহ, নারী-শিশু ডেস্ক, মামলার নথিপত্র সহ নানান ধরনের কার্যক্রম পরিদর্শন শেষে সকলকে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা প্রদান করে থানার পরিদর্শন বইতে নোট করেন।

 

 

এ সময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম ও মোহাম্মদ এনামুল হক, উপ পুলিশ কমিশনার মোঃ আলী আশরাফ ভুঞা, বিপিএম (বার), অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ফজলুল করিম, সহকারী পুলিশ কমিশনার মোসাঃ শারমিন সুলতানা রাখী ও কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ মা: নুরুল ইসলাম পিপিএমসহ থানার সকল অফিসার-ফোর্স বৃন্দ।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD