৮ দিনেও সন্ধান মেলেনি প্রকৌশলীর Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




৮ দিনেও সন্ধান মেলেনি প্রকৌশলীর

৮ দিনেও সন্ধান মেলেনি প্রকৌশলীর

৮ দিনেও সন্ধান মেলেনি প্রকৌশলীর




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ গাজীপুর থেকে নিখোঁজ হওয়া প্রকৌশলী মো.আসাদুজ্জামান ইমরানের (২৫) সন্ধান মেলেনি ৮ দিনেও। স্থানীয় পুলিশ ও র‌্যাব ক্যাম্পে যোগাযোগ করে কোনো প্রতিকার না পেয়ে অত্যন্ত উদ্বিগ্ন রয়েছে তার পরিবার।

 

 

সোমবার সকালে মো. সেলিম হোসাইন মোল্লা গাজীপুর প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করে জানান, তার ছেলে ইমরান সরকারি পলিটেকনিক্যাল কলেজ বরিশাল থেকে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পাস করে গাজীপুর মহানগরের কাশিমপুর থানার এসএম ফ্যাশন লিমিটেডে চাকরি করেন। তারা সপরিবারে কালিয়াকৈর উপজেলার জালশুকা এলাকার নাসিরউদ্দিনের বাড়িতে ভাড়া থাকেন।

 

 

গত ২০ সেপ্টেম্বর সকাল ৭টায় ইমরান বাসা থেকে বের হয়ে কর্মস্থলে যায়। কারখানায় প্রবেশের ১৮ মিনিট পর সকাল সাড়ে ৮টার দিকে সে কারখানা থেকে বের হয়ে নিখোঁজ হয়। বিকাল ৪টার দিকে ফ্যাক্টরি থেকে হাবিব নামে এক ব্যক্তি তাকে মোবাইল ফোনে জানায়, ইমরান কারখানায় ফিরেনি এবং তার ফোন বন্ধ পাওয়া যাচ্ছে।

 

 

পরে পরিবারের লোকজনও সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে সন্ধান না পেয়ে পরদিন কাশিমপুর থানায় ডায়েরি করেন। ২৪ সেপ্টেম্বর স্থানীয় র‌্যাব ক্যাম্পে অভিযোগ করেন; কিন্তু অদ্যাবধি পুলিশ বা র‌্যাব তার ছেলের সন্ধান দিতে পারেনি।

 

 

সংবাদ সম্মেলনে সেলিম হোসাইন আরও জানান, নিখোঁজ ইমরানের ১০ মাসের একটি ফুটফুটে সন্তান রয়েছে। ইমরানের কোনো সন্ধান না পাওয়ায় পরিবারের সবাই অত্যন্ত দুশ্চিন্তায় রয়েছেন। সংবাদ সম্মেলনে ইমরানের মা, দুই ভাইসহ তার স্ত্রী ও অবুঝ সন্তান উপস্থিত ছিলেন।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD