শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ

শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ

শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ খাগড়াছড়ির মজালছড়িতে এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগ পাওয়া গেছে। এ বিষয়ে ওই ছাত্রী বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছে লিখিত অভিযোগ দিয়েছে। ঘটনাটি মহালছড়ি উপজেলার সিঙ্গিনালা উচ্চ বিদ্যালয়। অভিযুক্ত শিক্ষকের নাম হরি রঞ্জন দে। তিনি বিজ্ঞান বিভাগের সহকারী শিক্ষক।

 

 

জানা যায়, ভিকটিম ছাত্রী সিঙ্গিনালা উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী। অভিযুক্ত ওই শিক্ষক ছাত্রীটিকে রসায়ন ও জীব বিজ্ঞান বিষয়ে স্কুলের একটি কক্ষে প্রাইভেট পড়াতেন। প্রাইভেট পড়ানোর ফাঁকে শিক্ষক হরি রঞ্জন দে দীর্ঘদিন ধরে ছাত্রীটিকে যৌন হয়রানি করতেন বলে ছাত্রীর অভিযোগ।

 

 

সবশেষ গত শনিবার অ্যাসাইনমেন্ট সংশোধন করতে গেলে কক্ষের ভেতরে ছাত্রীকে একা পেয়ে জড়িয়ে ধরেন হরি রঞ্জন দে। অবস্থার বেগতিক দেখে সেখান থেকে পালিয়ে আসে ওই ছাত্রী। পরে ঘটনাটি বাবা-মাকে জানানোর পর শিক্ষক হরি রঞ্জনের বিরুদ্ধে প্রধান শিক্ষকের কাছে লিখিত অভিযোগ করে।

 

 

অভিযুক্ত শিক্ষক হরি রঞ্জন দে জানান, এটা আমার বিরুদ্ধে ষড়যন্ত্র, ওই ছাত্রীর অ্যাসাইমেন্টের কভার পেজে ভুল ছিল। আমি নতুন করে লিখে নিয়ে আসতে বলেছিলাম। ছাত্রীটির শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ অস্বীকার করেন তিনি।

 

 

এ ব্যাপারে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মং মং মারমা বলেন, আমরা ইতোমধ্যে পরিচালনা কমিটির একটা সভা ডেকেছি। অভিযোগের প্রেক্ষিতে যাচাই-বাছাই করে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD