সংবাদ শিরোনাম:

আট অভিযোগের বিষয়ে পদক্ষেপ নিচ্ছে দুদক,ফেঁসে যেতে পারেন বরিশালের…

  • Reporter Name
  • প্রকাশের সময় : 08:45:50 pm, Sunday, 26 September 2021
  • 19 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ এনফোর্সমেন্ট ইউনিটে আগত অভিযোগের পরিপ্রেক্ষিতে মোট আটটি অভিযোগের বিষয়ে পদক্ষেপ গ্রহণ করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রোববার (২৬ সেপ্টেম্বর) দুদক সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার ৭ নম্বর কবাই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে ভিজিডি কার্ডে চাল বিতরণে অনিয়ম ও দুর্নীতির অভিযোগের পরিপ্রেক্ষিতে রোববার অভিযান পরিচালনা করেছে দুদকের খুলনার সহকারী পরিচালক তরুন কান্তি ঘোষের নেতৃত্বে একটি এনফোর্সমেন্ট টিম। দুদক টিম অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তিদের বক্তব্য রেকর্ড করেছে। ইউনিয়নের সচিব ছুটিতে থাকায় মাস্টার রোলের খাতার সঙ্গে অভিযোগের তথ্যের সত্যতা যাচাই করা সম্ভব হয়নি। পরবর্তীতে তথ্য সংগ্রহপূর্বক প্রকৃত সত্যতা উদঘাটনের জন্য এ সংক্রান্ত আরও তথ্য-প্রমাণ সংগ্রহ ও রেকর্ডপত্র পর্যালোচনা করে কার্যকরী ব্যবস্থা গ্রহণের জন্য কমিশন বরাবর পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করবে দুদক টিম।

এদিকে বাগেরহাট জেলার সদর উপজেলার ৭ নম্বর ষাটগম্বুজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে টিআর, কাবিখা ও গভীর নলকূপ স্থাপন প্রকল্পের কাজ সম্পন্ন না করে অর্থ উত্তোলনপূর্বক আত্মসাতের অভিযোগের পরিপ্রেক্ষিতে দুদকের খুলনার সহকারী পরিচালক রাজ কুমার সাহার নেতৃত্বে একটি টিম অভিযান পরিচালনা করেছে। দুদক টিম উক্ত দপ্তরসহ প্রকল্পের বিভিন্ন স্থান পরিদর্শন করে তথ্য সংগ্রহ করেছে। অভিযোগ সংশ্লিষ্টদের বক্তব্য রেকর্ড করা হয়েছে। বরাদ্দ ও বিতরণ রেজিস্ট্রার পরীক্ষা করাসহ বিভিন্ন তথ্য সংগ্রহ করা হয়। গভীর নলকূপ স্থাপন প্রকল্পের তথ্য যাচাইয়ের জন্য বিশেষজ্ঞের মতামত প্রয়োজন বিধায় দুদক টিম পরবর্তীতে উক্ত মতামত গ্রহণপূর্বক পূর্ণাঙ্গ প্রতিবেদন কমিশন বরাবর দাখিল করবে।

এছাড়া মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়, চিলমারী, কুড়িগ্রামের কর্তৃপক্ষের বিরুদ্ধে কিশোর-কিশোরী ক্লাবের নামে সরকারিভাবে বরাদ্দকৃত অর্থ আত্মসাতের অভিযোগে মহাপরিচালক, মহিলা বিষয়ক অধিদপ্তর মো. বেলায়েত হোসেন, সার্ভেয়ার, উপজেলা ভূমি রাঙ্গাবালী, পটুয়াখালী-এর বিরুদ্ধে অর্পিত সরকারি দায়িত্ব পালন না করে সেবা প্রার্থীকে হয়রানি করার অভিযোগে এবং ইটবাড়িয়া ইউনিয়ন পরিষদ, সদর উপজেলা, পটুয়াখালী-এর চেয়ারম্যান ও মেম্বারের বিরুদ্ধে বয়স্ক ভাতা সুবিধাভোগীদের নামে ভুয়া স্বাক্ষর ও ছবি সৃজনপূর্বক অর্থ উত্তোলন করে আত্মসাতের অভিযোগে জেলা প্রশাসক, পটুয়াখালী; মো. তালেব উদ্দিন, ৬নং টুকুরিয়া ইউনিয়ন পরিষদ, পীরগঞ্জ, রংপুর-এর বিরুদ্ধে প্রভাব খাটিয়ে সরকারি খাস জমি অবৈধভাবে দখল করার অভিযোগে জেলা প্রশাসক, রংপুর; মো. মুনির হোসেন সুমন, সদস্য, ২নং ডিঙ্গামানিক ইউনিয়ন পরিষদ, নড়িয়া, শরীয়তপুর-এর বিরুদ্ধে বিদ্যুৎ সংযোগ দেওয়ার নামে ঘুষ দাবির অভিযোগে জেলা প্রশাসক, শরীয়তপুরকে কার্যকরী ব্যবস্থা গ্রহণপূর্বক কমিশনকে অবহিত করার জন্য চিঠি পাঠিয়েছে দুদক।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

আট অভিযোগের বিষয়ে পদক্ষেপ নিচ্ছে দুদক,ফেঁসে যেতে পারেন বরিশালের…

প্রকাশের সময় : 08:45:50 pm, Sunday, 26 September 2021