জাল সনদে প্রভাষক! Latest Update News of Bangladesh

শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০৮:৩০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
বাউফলে আদালতের স্থিতাবস্থা ভেঙে বিতর্কিত পাকা ভবন নির্মাণ! তেল আবিবের আকাশে ঝাঁকে ঝাঁকে রহস্যময় কাক, মহাপ্রলয়ের ইঙ্গিত! শহিদদের স্মরণে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন দৌলতদিয়ায় ফেরিতে ওঠার সময় বাস নদীতে, ২৩ মরদেহ হস্তান্তর শ্রদ্ধা, নিরাপত্তা ও রাষ্ট্রীয় আয়োজনে স্বাধীনতা উদ্‌যাপন ঝালকাঠিতে ৪২ লাখ টাকার ব্রিজে ধস, অনিয়ম-দুর্নীতির অভিযোগ স্থানীয়দের রিকশায় আগমনেই নজর কাড়লেন বিসিসি’র নতুন প্রশাসক শিরিন আন্তর্জাতিক বাজারে ঊর্ধ্বগতি হলেও দেশে কমলো সোনার দাম স্বাধীনতা দিবস পালনের আহ্বান জানিয়ে যা বললেন জামায়াত আমির ট্রাম্পের আলোচনায় ইরানের কঠিন শর্তে নতুন চ্যালেঞ্জ




জাল সনদে প্রভাষক!

জাল সনদে প্রভাষক!




লালমোহন প্রতিনিধি ॥
লালমোহনে জাল সনদ দিয়ে মো. আব্বাস উদ্দিন নামের এক ব্যক্তি কলেজে প্রভাষক হওয়ার চেষ্টা করছেন। উপজেলার আলহাজ্ব নুরুল ইসলাম চৌধুরী মহাবিদ্যালয়ে ওই ব্যক্তি বিবিএ পরীক্ষার জাল সদনপত্র দিয়ে ব্যবস্থাপনা বিষয়ে দীর্ঘদিন চাকুরী করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ সূত্রে জানা যায়, মো. আব্বাস উদ্দিন প্রথমে ওই কলেজে কেরানী পদে চাকুরী করলেও পরে আমেরিকা বাংলাদেশ বিশ্ববিদ্যালয় হতে বিজনেস ষ্টাডি বিভাগ হতে ২০১০ ইং সালে ব্যাচেলর অব বিজনেস এডমিনিস্ট্রেশন (বিবিএ) ব্যবস্থাপনা বিষয়ে পাশের একটি সার্টিফিকেট কলেজে দিয়ে ব্যবস্থাপনা বিষয়ে দীর্ঘদিন যাবৎ চাকুরী করছেন। কিন্তু বিষয়টি কলেজ কর্তৃপক্ষের সন্দেহ হলে, ওই কলেজ থেকে আমেরিকা বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ে আব্বাস উদ্দিনের সনদ যাছাইয়ের জন্য একটি আবেদন করেন। ওই আবেদনের জবাবে আমেরিকা বাংলাদেশ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আলহাজ্ব নুরুল ইসলাম চৌধুরী মহাবিদ্যালয়ের কলেজের অধ্যক্ষ বরাবর পাঠানো এক চিঠিতে জানিয়েছে, মোঃ আব্বাস উদ্দিন সে কলেজের কোনো শিক্ষার্থী নয়। আর যে সনদ কলেজে দাখিল করেছে তা সম্পন্ন ভূয়া। যদি আব্বাস উদ্দিনের বিরুদ্ধে কলেজ কর্তৃপক্ষ কোনো আইনগত ব্যবস্থা গ্রহণ করে সে বিষয়েও আমেরিকা বাংলাদেশ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সহযোগিতা করবে বলেও জানান। এবিষয়ে আব্বাস উদ্দিনের বক্তব্যের জন্য ফোন দিলে সে সাংবাদিকদের বলেন, যদি আমার সার্টিফিকেটে কোনো সমস্যা হয়, সেটা কর্তৃপক্ষ দেখে ব্যবস্থা নিবে। আপনাদের সমস্যা কি? এ ব্যাপারে আলহাজ্ব নুরুল ইসলাম চৌধুরী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ জাকির হোসেনের কাছে জানতে চাইলে তিনি বলেন, আব্বাস উদ্দিনের সার্টিফিকেট আমাদের সন্দেহ হলে আমরা তা ওই কলেজে যাচাইয়ের জন্য পাঠাই। কলেজ কর্তৃপক্ষ আব্বাস উদ্দিনের সনদ ভূয়া বলে জানান। তবে বিষয়টি কলেজ কমিটিকে জানিয়েছি। আশা করছি খুব শিগগিরই তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD