ভোলার মফিজুল ইসলামের স্ত্রী রাজধানীতে নিহত Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




ভোলার মফিজুল ইসলামের স্ত্রী রাজধানীতে নিহত

ভোলার মফিজুল ইসলামের স্ত্রী রাজধানীতে নিহত

ভোলার মফিজুল ইসলামের স্ত্রী রাজধানীতে নিহত




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ রাজধানীর ধনিয়ায় রাস্তা পার হওয়ার সময়ে উল্টো পথের মোটরসাইকেলের ধাক্কায় মহিফুল বেগম (৬৫) নামে এক নারী পথচারী নিহত হয়েছেন। শুক্রবার (২৪ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টার দিকে এ ঘটনা ঘটে।

 

 

নিহতের ছেলে মিলন জানিয়েছেন, তার মা বিকালে বাসা থেকে বের হয়ে ধনিয়া মেইন রোড পার হচ্ছিলেন। এ সময় উল্টো পথের একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল এবং পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

 

 

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া বলেন, ‘মৃতদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে। এ ঘটনায় মোটরসাইকেলটিকে জব্দ ও চালককে আটক করেছে পুলিশ।’

 

 

নিহত মহিফুল বেগম ভোলা জেলার লালমোহন উপজেলার কাল মোল্লা গ্রামের মফিজুল ইসলামের স্ত্রী। বর্তমানে তিনি ধনিয়া বেলতলায় পরিবারের সঙ্গে থাকতেন। এক ছেলে এক মেয়ের জননী ছিলেন তিনি।

 

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD