সংবাদ শিরোনাম:

ভোলায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

  • Reporter Name
  • প্রকাশের সময় : 07:32:42 pm, Friday, 24 September 2021
  • 36 সংবাদটি দেখা হয়েছে

লালমোহন প্রতিনিধি॥ ভোলার লালমোহনে নাজমা বেগম (৪০) নামে এক গৃহবধূর গলায় ফাঁস দেয়া ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আবুগঞ্জ বাজার এলাকায় গৃহবধূর নিজ ঘর থেকে লাশটি উদ্ধার করা হয়। নাজমা বেগম ওই এলাকার ফরাজি বাড়ির মো: সিদ্দিকের স্ত্রী।

গৃহবধূর পারিবারিক সূত্রে জানা যায় , দীর্ঘদিন থেকে গৃহবধূর সাথে তার ননদের মনমালিন্য চলছিল। গতকাল বৃহস্পতিবার রাতে স্থানীয় শালিসগণ উভয়কে মিলিয়ে দেন। পরে পরিবারের সকলে মিলে রাতের খাবার খেয়ে ঘুমাতে যান। এদিকে রাত দুইটার দিকে মায়ের শোয়ার ঘরে মশারি লাগাতে গিয়ে মাকে গলায় ফাঁস দেয়া অবস্থায় ঘরের আড়ার সাথে ঝুলতে দেখে মেয়ে ঝুমুর। পরে তার চিৎকারে অন্যান্যরা এসে গৃহবধূকে নিচে নামান। সংবাদ পেয়ে শুক্রবার সকালে গৃহবধূর লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।

লালমোহন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মাকসুদুর রহমান মুরাদ বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে এবং গৃহবধূর লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে।

এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। মৃত্যুর সঠিক কারণ উদঘাটনে লাশ ময়নাতদন্তের জন্য ভোলায় পাঠানো হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

ভোলায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

প্রকাশের সময় : 07:32:42 pm, Friday, 24 September 2021