মালিককে খুশি করার কথা বলে নারীকে একাধিকবার ধর্ষণ করে কবিরাজ Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




মালিককে খুশি করার কথা বলে নারীকে একাধিকবার ধর্ষণ করে কবিরাজ

মালিককে খুশি করার কথা বলে নারীকে একাধিকবার ধর্ষণ করে কবিরাজ

মালিককে খুশি করার কথা বলে নারীকে একাধিকবার ধর্ষণ করে কবিরাজ




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ মুন্সিগঞ্জের শ্রীনগরে স্বামীর ঘরে ফিরতে কবিরাজের কাছে গিয়ে এক নারী ধর্ষণের শিকার হয়েছেন। ওই নারীর অভিযোগের প্রেক্ষিতে পচু সরকার নামে ওই ভন্ড কবিরাজকে গ্রেফতার করেছে পুলিশ। গত মঙ্গলবার রাত ৮টার দিকে উপজেলার বেজগাঁও এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

 

 

পুলিশ ও স্থানীয়রা জানায়, পাটাভোগ ইউনিয়নের ৩৫ বছরের এক নারীর সঙ্গে তার স্বামীর বিচ্ছেদ হয়ে যায়। এক সন্তানের জননী ওই নারী তার স্বামীর সঙ্গে পুনরায় ঘর করার জন্য একাধিকবার চেষ্টা করে ব্যর্থ হন। পরে তিনি প্রায় ৫ মাস আগে এলাকার কবিরাজ হিসেবে পরিচিত উপজেলার ছনবাড়ির এলাকার মৃত দীনেশ মুক্তারের ছেলে পচু সরকারের কাছে যান।

 

 

এ সময় পচু সরকার ওই নারীকে তার আসনের মালিককে খুশি করার কথা বলে ধর্ষণের চেষ্টা করেন। ওই নারী বাধা দিতে গেলে তাকে বিভিন্ন রকম ভয় দেখিয়ে ধর্ষণে বাধ্য করেন। গত কয়েক মাসে পচু সরকার একই কায়দায় ওই নারীকে একাধিকবার ধর্ষণ করেন। কবিরাজ পচু সরকারের লালসার শিকার ওই নারী তার হাত থেকে রক্ষা পেতে বেশ কিছুদিন আগে প্রকাশ্যে কবিরাজকে মারধর শুরু করেন।

 

 

ঘটনাটি এলাকায় জানাজানি হয়ে গেলে পচু সরকারের ছেলে দিপ্ত সরকার ও তার লোকজন ঘটনাটি ধামাচাপা দিতে ওই নারীর ওপর চাপ তৈরি করে এবং একটি সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নেয়ার চেষ্টা করেন।

 

 

শ্রীনগর থানার ওসি (তদন্ত) মো. কামরুজ্জামান বলেন, ধর্ষণ মামলা রেকর্ড করা হয়েছে। মঙ্গলবার রাত ৮টার দিকে পুলিশ আসামিকে গ্রেফতার করেছে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD