সংবাদ শিরোনাম:

পাথরঘাটায় ভূগর্ভ থেকে গ্যাসের বিস্ফোরণ, আতঙ্ক

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:18:50 pm, Saturday, 11 September 2021
  • 17 সংবাদটি দেখা হয়েছে

বরগুনা প্রতিনিধি॥ বরগুনার পাথরঘাটা ভূগর্ভ থেকে নিরাপদ পানির অনুসন্ধান করতে গিয়ে লেয়ার গ্যাসের বিস্ফোরণ ঘটে। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পানি সম্পদ অধিদফতর থেকে আসা পানি অনুসন্ধানকারীদের নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন পাথরঘাটা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির।

শুক্রবার দুপুর ২টার দিকে উপজেলার সদর ইউনিয়নের রুহিতা গ্রামের রুহিতা প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।

পানি সম্পদ অধিদফতর থেকে আসা হাইড্রোজিওলজিস্ট মো: ফুয়াদ জানান, গত তিন দিন ধরে তারা মাটির নিচে এক হাজার ফিট পাইপ প্রবেশ করিয়ে নিরাপদ পানির অনুসন্ধান চালান। হঠাৎ করে শুক্রবার জুমার নামাজের পর মাটির ভেতরে বিস্ফোরণ হয়ে প্রায় ৩০ থেকে ৪০ ফিট উপরে মাটি উঠে যাচ্ছে।

স্থানীয়রা জানান, ঘটনার পর থেকে এক কিলোমিটার এলাকা জুড়ে মাটির কম্পন তৈরির পাশাপাশি এলাকায় বিভিন্ন পুকুর থেকেও বুধ বুধ করে গ্যাস বের হচ্ছে। এতে এলাকা জুড়ে আতঙ্ক বিরাজ করছে।

পাথরঘাটা স্টেশন ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত কমান্ডার সিদ্দিকুর রহমান জানান, ঘটনার পর থেকেই আমরা এখানে অবস্থান করছি। লোকজনকে নিরাপদ সরে যেতে এলাকায় মাইকিং করা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

পাথরঘাটায় ভূগর্ভ থেকে গ্যাসের বিস্ফোরণ, আতঙ্ক

প্রকাশের সময় : 09:18:50 pm, Saturday, 11 September 2021