সংবাদ শিরোনাম:

পরকীয়ার জেরে মা ও ছেলে এক সঙ্গে আত্মহত্যা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 11:04:39 pm, Thursday, 9 September 2021
  • 19 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ নওগাঁর মহাদেবপুরে বাবার পরকীয়ার জেরে মা ও ছেলে এক সঙ্গে আত্মহত্যা করেছেন। নিহতরা হলেন উপজেলা সদরের হাসপাতাল মোড় এলাকার ব্যবসায়ী বীরেন কুমার মন্ডলের স্ত্রী শেফালী রাণী মন্ডল ও তার ছেলে সুজন কুমার মন্ডল। বৃহস্পতিবার বিকেলে পুলিশ তাদের লাশ উদ্ধার করে।

এলাকাবাসী জানায়, দীর্ঘদিন ধরে বীরেন মন্ডল পরকীয়ায় জড়িত ছিলেন। এর আগে এ বিষয়ে তাকে মোটা অংকের জরিমানাও গুণতে হয়েছে। পরকীয়ার জেরেই এই আত্মহত্যার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করা হয়েছে। প্রায় এক যুগ আগে ছেলে সুজন মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হলে তখন থেকে তার মা তাকে তুলে খাওয়াতেন। ধারনা করা হচ্ছে, তার মা নিজে গ্যাস বাড়ি সেবন করে তার ছেলেকেও সেবন করান।

বীরেন মন্ডল জানান, দুপুর ১২টার দিকে তার স্ত্রী তাকে ফোন করে তাড়াতাড়ি বাসায় যেতে বলেন। অন্যথায় তিনি বিষপান করবেন বলে হুমকি দেন। বাসায় ফিরে তার স্ত্রী ও ছেলেকে অসুস্থ অবস্থায় দেখে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তারা গ্যাস বড়ি সেবন করেছেন বলে জানান। সেখানে তাদের অবস্থার অবনতি ঘটলে নওগাঁ সদর হাসপাতালে নেয়ার পথে ছেলের মৃত্যু হয়। তার স্ত্রীকে সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎস মৃত ঘোষণা করেন।

মহাদেবপুর থানার ওসি আজম উদ্দিন মাহমুদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। লাশ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় ইউডি মামলা দায়ের করা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

পরকীয়ার জেরে মা ও ছেলে এক সঙ্গে আত্মহত্যা

প্রকাশের সময় : 11:04:39 pm, Thursday, 9 September 2021