লালমোহনে ঘুমন্ত অবস্থায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগ Latest Update News of Bangladesh

বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
নববর্ষের প্রভাতে আশাবাদী বাংলাদেশের ভবিষ্যৎ দেখছেন প্রধানমন্ত্রী গণভোট বাস্তবায়ন না হলে আন্দোলন বাড়বে—বিরোধীদলীয় নেতা নলছিটিতে জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগ ছাত্রদল নেতার বিরুদ্ধে হরমুজে ক্রুজ ক্ষেপণাস্ত্র লক্ষ্যবস্তু হয়ে ফিরে গেল মার্কিন যুদ্ধজাহাজ ! বাংলাদেশ ভারতের আস্থা ও সহযোগিতা এখন আরও শক্তিশালী: প্রণয় ভার্মা মধ্যপ্রাচ্য সংকট: লেবানন-ইসরায়েল সংঘর্ষে নিহত ৫ নলছিটিতে প্রতিবেশীর ডাকে বের হয়ে প্রাণ হারালেন ইকবাল ইরানের নিয়ন্ত্রণাধীন হরমুজ প্রণালি, টোল দিতে হবে রিয়ালে বরিশালে কমিটি গঠন নিয়ে রাজপথে নামলেন ছাত্রদল নেতাকর্মীরা বানারীপাড়ায় যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা, ঘাতক স্বামী গ্রেপ্তার




লালমোহনে ঘুমন্ত অবস্থায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগ

লালমোহনে ঘুমন্ত অবস্থায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগ

লালমোহনে ঘুমন্ত অবস্থায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগ




লালমোহন প্রতিনিধি॥ ভোলার লালমোহনে ঘরের দরজা ভেঙে ঘুমন্ত এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। রোববার রাতে উপজেলার ধলিগৌরনগর ইউনিয়নের মেঘনা নদী তীরবর্তী কুন্ডের হাওলা গ্রামের কাঠির মাথা এলাকায় এ ঘটনা ঘটে। ওই গৃহবধূ স্থানীয় রুবেলের স্ত্রী।

 

 

ভুক্তভোগী গৃহবধূ বলেন, গত ছয় দিন আগে আমার স্বামী নদীতে মাছ ধরতে যায়। এ কয় দিন আমি ঘরে ছোট ছোট দুই সন্তানকে নিয়ে একাই ঘুমাই। জব্বারের ছেলে মো: রাকিব রোববার রাত আনুমানিক ১টার দিকে চাকু দিয়ে ঘরের দরজা খুলে ভেতরে প্রবেশ করে আমাকে ঘুমন্ত ধর্ষণ করে। আমার চিৎকার শুনে আমার শ্বশুর মোশারফ হোসেন ছুটে এলে রাকিব পালিয়ে যায়। আমি রাকিবের কঠিন শাস্তির দাবি করছি।

 

 

জানা যায়, রাকিব নিজেও বিবাহিত। তারও দুটি সন্তান আছে। এর আগেও রাকিব এমন ঘটনা ঘটিয়েছে। স্থানীয়ভাবে সেসব ঘটনার ফয়সালা দেয়া হয়। তবুও এমন কাজ বন্ধ না করে একের পর এক ঘটনা ঘটিয়ে যাচ্ছে। রাকিবের কঠিন বিচারের দাবি জানিয়েছেন স্থানীয়রা। রাকিবের এমন কর্মকাণ্ডে অস্বস্তিতে তার মা। তিনি নিজেও ছেলের এমন কাণ্ডে ক্ষোভ প্রকাশ করেছেন।

 

 

অভিযুক্ত রাকিব সোমবার সকালে দিকে নদীতে মাছ শিকারে যাওয়ায় এ ঘটনায় সে জড়িত কি না তা জানা সম্ভব হয়নি।

 

 

এ বিষয়ে লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মাকসুদুর রহমান মুরাদ বলেন, এ ঘটনায় এখনো কেউ থানায় অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD