বরিশালে শিক্ষার্থীকে বলাৎকারের চেষ্টায় মাদরাসা শিক্ষক আটক Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০১:৩০ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বরিশালে শিক্ষার্থীকে বলাৎকারের চেষ্টায় মাদরাসা শিক্ষক আটক

বরিশালে শিক্ষার্থীকে বলাৎকারের চেষ্টায় মাদরাসা শিক্ষক আটক

পটুয়াখালীতে ‘অজ্ঞান পার্টির’ ৩ সদস্য আটক




থানা প্রতিনিধি॥ বরিশালে জোবায়ের আহমেদ নামে এক মাদরাসা শিক্ষকের বিরুদ্ধে শিশু শিক্ষার্থীকে (৮) বলাৎকারের চেষ্টা, মল চাটানো, কামড় দেওয়া ও বিভিন্ন কায়দায় মারধর করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় তাকে আটক করেছে পুলিশ। রোববার (২৯ আগস্ট) এয়ারপোর্ট থানা সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। এর আগে শনিবার (২৮ আগস্ট) তাকে আটক করা হয়।

 

 

শিশুটির বাবা জানান, তার ছেলে বরিশালের ভাঙার পোল এলাকার পূর্ব ধর্মাদী জামে দারুল উলুম মাদরাসার হেফজ খানার নাজেরানার ছাত্র। গত বুধবার (২৫ আগস্ট) রাতে তার শিশুটিকে বলাৎকার করার চেষ্টা করেন শিক্ষক জোবায়ের। এতে বাধা দিলে জোবায়ের তাকে মারধর করে এবং শরীরের বিভিন্ন স্থানে কামড়ে দেয়। পাশাপাশি বুকের ওপর গ্যাসের সিলিন্ডার রাখাসহ বিভিন্নভাবে শারীরিক নির্যাতনও করে।

 

 

তিনি জানান, পরেরদিন বিষয়টি মাদরাসার সভাপতি ছালামকে জানালে আবারো শিশুটিকে মারধর করা হয় এবং পুকুরে চুবানো, মল চাটানোসহ বিভিন্নভাবে শাস্তি দেওয়া হয়। পরে শুক্রবার রাতে শিশুটি অসুস্থ হলে তাকে বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

 

 

এ বিষয়ে এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমলেস চন্দ্র হালদার জানান, অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করা হয়েছে।

 

 

বিএমপির উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ জাকির হোসেন মজুমদার জানান, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে জোবায়েরকে আটক করা হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD