সংবাদ শিরোনাম:

পিরোজপুরে প্রেম করে বিয়ের পর বিচ্ছেদ,অতঃপর…

  • Reporter Name
  • প্রকাশের সময় : 08:16:48 pm, Sunday, 29 August 2021
  • 22 সংবাদটি দেখা হয়েছে

পিরোজপুর প্রতিনিধি॥ পিরোজপুরের ভাণ্ডারিয়ায় আফসানা আক্তার (২২) নামে এক কলেজ শিক্ষার্থীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রবিবার দুপুরে বসত ঘর থেকে ঝুলন্ত অবস্থায় ওই কলেজছাত্রীর লাশ উদ্ধার করা হয়। আফসানা পিরোজপুর সরওয়ার্দী কলেজে অনার্স শেষ বর্ষে লেখাপড়া করছিলেন। তিনি ভাণ্ডারিয়া উপজেলার নদমূল শিয়ালকাঠী ইউনিয়নের চার নম্বর ওয়ার্ডের আলম হাওলাদারের মেয়ে।

নিহত আফসানার চাচা জামাল হাওলাদার জানান, গত ২০২০ সালে নয়ন নামে একটি ছেলের সঙ্গে সম্পর্কের মাধ্যমে আফসানার বিয়ে হয়। পরে তার সঙ্গে সম্পর্কে অবনতি ঘটলে ওই বছর শেষের দিকে বিবাহ বিচ্ছেদ হয়। এরপরে ভাণ্ডারিয়া পৌরশহরের দুই নম্বর ওয়ার্ড এলাকায় বসবাসরত খলিলুর রহমানের ছেলে সৌদিপ্রবাসী সজিবের সঙ্গে মোবাইল ফোনে প্রেমের সম্পর্ক গড়ে উঠে। এনিয়ে পারিবারিকভাবে বিয়ের কথাবার্তাও চলছিল। কিন্তু কিছু দিন ধরে উভয়ের মধ্যে কথার কাটাকাটি হলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এতে আফসানা আত্মহত্যার পথ বেছে নেন।

আফসানার ছোট ভাই আফ্রিদী হাওলাদার জানান, তার বোন মানসিক চাপে আত্মহত্যা করেছে।ভাণ্ডারিয়া থানার ওসি মো. মাসুমুর রহমান বিশ্বাস জানান, এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ পিরোজপুরে পাঠানো হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

পিরোজপুরে প্রেম করে বিয়ের পর বিচ্ছেদ,অতঃপর…

প্রকাশের সময় : 08:16:48 pm, Sunday, 29 August 2021