সংবাদ শিরোনাম:

পিরোজপুরে ভ্যান চালকের মেয়েকে ধর্ষণ,আওয়ামী লীগ নেতা গ্রেফতার

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:19:42 pm, Wednesday, 25 August 2021
  • 18 সংবাদটি দেখা হয়েছে

পিরোজপুর প্রতিনিধি॥ ইন্দুরকানীতে ভ্যান চালকের মেয়েকে ধর্ষণ মামলায় আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় উপজেলার পত্তাশী ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি জিল্লুর রহমান জোমাদ্দার শান্তিকে (৫২) গ্রেফতার করে ইন্দুরকানী থানার পুলিশ।

অভিযোগ সূত্রে জানা যায়, একই এলাকার ভ্যানচালক মাহবুবুল হাওলাদারের নবম শ্রেণীতে পড়ুয়া মেয়েকে গত জানুয়ারি মাসে মোড়েলগঞ্জ উপজেলার কালিকাবাড়ী গ্রামের ছলেমান শেখের ছেলে জসিম উদ্দিন শেখের সাথে বিয়ে হয়। বিয়ের ২ মাস পরে ১৯ এপ্রিল তার স্বামী বাড়িতে না থাকায় কৌশলে জিল্লুর রহমান শান্তি মোটরসাইকেলে করে গৃহবধূকে তুলে নিয়ে আসে। ঘটনাটি জানাজানি হলে গৃহবধূর স্বামী জসিম উদ্দিন তাৎক্ষনিক তার শ্বশুর বাড়িতে এসে জিল্লুর রহমান যে তার স্ত্রীকে নিয়েগেছেন তা নিশ্চিত করেন। তাকে উদ্ধারের জন্য বিভিন্নভাবে চেষ্টা করেন। উদ্ধারে ব্যর্থ হয়ে মোড়েলগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

গৃহবধূর বাবা জিল্লুর রহমান শান্তি জোমাদ্দারের কাছে মেয়েকে চাইলে তিনি বিভিন্ন অযুহাত দিয়ে তাকে বিদায় করে দেন এবং থানায় অভিযোগ না দিতে গৃহবধূর বাবাকে দলীয় প্রভাব খাটিয়ে হুমকি দেন। এলাকায় একাধিকবার মীমাংসা করার জন্য ব্যবস্থা হলেও কোনো ফয়সালা না হলে মেয়ের বাবা ১৩ আগস্ট ইন্দুরকানী থানায় সাধারণ ডায়েরি করেন। তারই সূত্র ধরে ইন্দুরকানী থানা পুলিশ মঙ্গলবার গৃহবধূকে চট্টগ্রাম থেকে উদ্ধার করেন।

মেয়ের বাবা মাহবুবুল হাওলাদার জানায়, আমার মেয়েকে অপহরণ করে পাশের মোড়েলগঞ্জ উপজেলায় জিল্লুর রহমান শান্তির বোন বাড়িতে নিয়ে বিয়ের নাটক সাজিয়ে সেখান থেকে চট্টগ্রাম নিয়ে রাখেন। পরে বিয়ের কথা অস্বীকার করেন ও ভয়ভীতি দেন। আমার মেয়ে জিল্লুর রহমান শান্তির হাতে ধর্ষণের স্বীকার হয় এবং মেয়েকে আটক রেখে বিভিন্ন ধরণের শারীরিক নির্যাতন চালায়।

ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবির জানান, মেয়ের বাবা মাহাবুবুল হাওলাদার থানায় ধর্ষণ ও অপহরণ মামলা করেন। অভিযুক্ত জিল্লুর রহমান শান্তিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। ভিকটিমকে মেডিক্যাল চেকাপের জন্য পাঠানো হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

পিরোজপুরে ভ্যান চালকের মেয়েকে ধর্ষণ,আওয়ামী লীগ নেতা গ্রেফতার

প্রকাশের সময় : 09:19:42 pm, Wednesday, 25 August 2021