সংবাদ শিরোনাম:

ইউএনওর বাসভবনে হামলা: তদন্ত শেষে বেরিয়ে আসবে কার কী ভূমিকা

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:45:49 pm, Thursday, 19 August 2021
  • 20 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুনিবুর রহমানের সরকারি বাসভবনে হামলার ঘটনায় কার কী ভূমিকা ছিলো তা তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

বৃহস্পতিবার রাজধানী উচ্চ বিদ্যালয়ে শেরেবাংলা নগর থানা আওয়ামী লীগের জাতীয় শোক দিবস উপলক্ষে অসহায়দের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

জড়িতদের পাশাপাশি প্ররোচনাকারীদেরও শাস্তি দেয়া হবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিষয়টি এখন তদন্তাধীন। তদন্তের মাধ্যমে বেরিয়ে আসবে কার ভূমিকা কী ছিল। কেউ যদি ভুল-ভ্রান্তি করে থাকেন, তাহলে তদন্ত শেষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

তিনি বলেন, যখনই কোনো অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়, তখনই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব পরিস্থিতি স্বাভাবিক করা। বরিশালের ঘটনা যে পর্যায়ে গিয়েছিল, এতে করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করেছে। বর্তমানে বরিশাল শহরে উত্তেজনাপূর্ণ অবস্থা নেই।

উল্লেখ্য, বুধবার দিবাগত রাতে বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা- ইউএনও মুনিবুর রহমানের সরকারি বাসভবনের সামনে সংঘর্ষের ঘটনা ঘটে। উপজেলা চত্বর থেকে ‘রাজনৈতিক ব্যানার অপসারণকে কেন্দ্র করে’ রাতের ওই সংঘর্ষের ঘটনায় আওয়ামী লীগের নেতাকর্মী, সিটি করপোরেশনের কর্মচারী, পুলিশ, আনসারসহ অন্তত ২৩ জন আহত হন।

এ ঘটনায় বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহকে ১ নং আসামি করে ৫৮ জনের নামে মামলা করেছে পুলিশ।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

ইউএনওর বাসভবনে হামলা: তদন্ত শেষে বেরিয়ে আসবে কার কী ভূমিকা

প্রকাশের সময় : 09:45:49 pm, Thursday, 19 August 2021