রোববারের জেএসসি-জেডিসি পরীক্ষা স্থগিত, অনুষ্ঠিত হবে শুক্রবার Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




রোববারের জেএসসি-জেডিসি পরীক্ষা স্থগিত, অনুষ্ঠিত হবে শুক্রবার

রোববারের জেএসসি-জেডিসি পরীক্ষা স্থগিত, অনুষ্ঠিত হবে শুক্রবার




স্টাফ রিপোর্টার:
জেএসসি-জেডিসির রোববার ৪ নভেম্বরের পরীক্ষা স্থগিত করা হয়েছে। আগামী ৯ নভেম্বর শুক্রবার সকাল ৯ টায় রোববারের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মোহাম্মদ ইউনুস বিএসএল নিউজকে এই তথ্য নিশ্চিত করেছেন।

রোববার জেএসসি’র ইংরেজি (অনিয়মিতদের ইংরেজী প্রথম পত্র) পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। এছাড়া ডেজিসির আরবি ২য় পত্র পরীক্ষা ছিলো। অনিবার্য কারণ বসত এই পরীক্ষা স্থগিত করা হয়েছে বলে শিক্ষা বোর্ড চেয়ারম্যান জানিয়েছেন।

তবে বোর্ডের একটি সূত্র জানিয়েছে, রোববার রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আল-হাইআতুল উলয়া লিল-জামি’আতিল কওমিয়া বাংলাদেশের ‘শুকরানা মাহফিল’ অনুষ্ঠিত হবে। এদিন ঢাকাসহ সারাদেশের কওমি মাদরাসার কয়েক লাখ মানুষ সোহরাওয়ার্দী উদ্যানে প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দেবেন।

উল্লেখ্য, গত ১ নভেম্বর থেকে শুরু হওয়া পরীক্ষার প্রথম দিন জেএসসির অনিয়মিতদের বাংলা ১ম পত্র ও জেডিসি’র কুরআন মাজিদ ও তাজবিদ বিষয়ের পরীক্ষা।

এবারের বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের আধীনে জেএসসি পরীক্ষার্থীর সংথ্যা ১ লাখ ১৯ হাজার ৭৫ জন। এর মধ্যে নিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ১৬ হাজার ৬৭ জন। মোট পরীক্ষার্থীর মধ্যে ছাত্রীদের সংখ্যা ৬৩ হাজার ৫৬০ জন এবং ছাত্র ৫৫ হাজার ৫১৫ জন। জিপিএ মান উন্নয়নের জন্য পরীক্ষা দিচ্ছে ৩৩ জন। বিভাগের ১ হাজার ৭২৭ বিদ্যালয় থেকে অংশগ্রহকারী এসব পরীক্ষার্থীদের পরীক্ষা গ্রহন করা হচ্ছে ১৭৪ কেন্দ্রে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD