ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে ইলিশ Latest Update News of Bangladesh

শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০৬:১৬ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
কলাপাড়ায় খাল দখলে কৃষকের দুর্ভোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি বানারীপাড়ায় নির্মাণ শ্রমিকের রহস্যজনক মৃত্যু, খাল থেকে মরদেহ উদ্ধার ফ্যাক্ট চেকিং ছাড়া সংবাদ প্রকাশে কঠোর সতর্কবার্তা তথ্যমন্ত্রীর প্রাথমিক শিক্ষায় গতি আনতে শনিবারেও পাঠদান শুরু দোয়া, তাওবা ও মানবকল্যাণের আহ্বানে শেষ চরমোনাই মাহফিল হাম পরিস্থিতিতে চিকিৎসাসেবা সচল রাখতে ছুটি বাতিল রাত আটটার পর বন্ধ থাকবে দেশের দোকানপাট-শপিংমল জ্বালানি সংকট: আমদানিনির্ভর দেশগুলো বিশেষ ঝুঁকির মধ্যে বাংলাদেশ অন্যতম ইরান যুদ্ধ মিত্রদের সুরক্ষার জন্য, দাবি ট্রাম্পের হরমুজ সংকট মোকাবিলায় বিকল্প জ্বালানি আমদানি বাড়াচ্ছে বাংলাদেশ




ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে ইলিশ

ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে ইলিশ

ঝাঁকে ঝাঁকে ধরা পড়ছে ইলিশ




আমতলী প্রতিনিধি॥ বঙ্গোপসাগরে এক জেলের ট্রলারে ধরা পড়েছে ৮৭ মণ ইলিশ মাছ। যা বিক্রি হয়েছে ২৭ লাখ টাকায়।

 

 

শুক্রবার (১৩ আগস্ট) পাথরঘাটা দেশের বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্রে (বিএফডিসি) ঘাটে এফবি সাইফ-২ ট্রলারে নিয়ে আসা হয় ইলিশগুলো। পরে সকাল ১২টায় ইলিশ মাছগুলো ২৭ লাখ টাকায় ক্রয় করেন সেমার্স সাইফ ফিশিং কোম্পানি অ্যান্ড কমিশন এজেন্ট।

 

 

এফবি সাইফ-২ ট্রলারের মাঝি মো. জামাল হোসেন জানান, কিছুদিন আগে বঙ্গোপসাগরে মাছ ধরতে যাই। ঝাঁকে ঝাঁকে ইলিশ পড়তে থাকে জালে। পরবর্তীতে ট্রলারে মাছ রাখার জায়গা না থাকায় দেশের বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্রে (বিএফডিসি) পাথরঘাটা নিয়ে আসি। ২৭ লাখ টাকায় মাছগুলো সেমার্স সাইফ ফিশিং কোম্পানি অ্যান্ড কমিশন এজেন্টের কাছে বিক্রি করি।

 

 

স্থানীয় সংবাদকর্মী এএসএম জসিম বলেন, আমার এই বয়সে এতো বড় ইলিশ এবং একই ট্রলারে এতো পরিমাণ মাছ দেখিনি। এক-একটি মাছের ওজন হবে দেড় থেকে দুই কেজি।

 

মেসার্স সাইফ ফিশিং কোম্পানির স্বত্বাধিকারী পাথরঘাটা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোস্তফা গোলাম কবির বলেন, বর্তমানে ইলিশের ভরা মৌসুম। কিন্তু এখন পর্যন্ত কাঙ্ক্ষিত ইলিশ জেলেদের জালে ধরা না পড়লেও একটি ট্রলারে এতো মাছ নজিরবিহীন।

 

 

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, পাথরঘাটার মৎস্য খাতে এটি নজির।

 

 

এদিকে ৬৫ দিন সরকারি নিষেধাজ্ঞা ও কোভিড-১৯ মহামারিতে বিপর্যয়ের মধ্যে গত ২৩ জুলাই থেকে বুকভরা আশা নিয়ে মাছ শিকারে গেলেও কাঙ্ক্ষিত ইলিশ পাচ্ছেন না। ইলিশের ভরা মৌসুমেও জালে মিলছে না রূপালি ইলিশ। জ্যৈষ্ঠ থেকে আশ্বিন পর্যন্ত ইলিশের ভরা মৌসুম। কিন্তু মৌসুমের প্রায় দুই মাস পার হলেও ইলিশ না পাওয়ায় তারা দুশ্চিন্তার মধ্যে আছেন। ফলে বিএফডিসি পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে একপ্রকার শূন্যতার মাঝেও খুশি জেলেরা।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD