সংবাদ শিরোনাম:

বরিশাল নগরীতে সাবেক ব্যাংক কর্মকর্তার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:12:47 pm, Thursday, 12 August 2021
  • 15 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক।। বরিশালে হাত-পা বাঁধা অবস্থায় সাবেক এক ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে নগরীর ৩০ নম্বর ওয়ার্ডের চহঠা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত মঞ্জুর মোর্শেদ কৃষি ব্যাংকের উপ মহাব্যবস্থাপক পদ থেকে বেশ কয়েক বছর আগে অবসর গ্রহণ করেন। এরপর বাড়িতে থেকে স্থানীয় লোকজনকে হোমিওপ্যাথি চিকিৎসা দিতেন তিনি।

নিহতের স্বজনরা জানান, বুধবার রাতে বাসায় একা ছিলেন মঞ্জুর মোর্শেদ। তার স্ত্রী রাবেয়া বেগম মেয়ের বাড়িতে ছিলেন। আর ছেলে জগলুল মোর্শেদ নগরীর ফিশারি সড়কের একটি বাসায় থাকেন। প্রতিদিন বাড়ির পাশের মসজিদে নামাজ আদায় করতেন তিনি।

বৃহস্পতিবার সকালে মসজিদে না যাওয়ায় পরিচিতরা বাসার সামনে এসে ডাকাডাকি করেন। কোনো সাড়াশব্দ না পাওয়ায় তার ছেলে জগলুল মোর্শেদকে মুঠোফোনে বিষয়টি জানানো হয়। পরে তিনি এসে দরজা ভেঙে ভেতরে ঢুকে বাবার মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন।

এয়ারপোর্ট থানার ওসি কমলেশ চন্দ্র হালদার জানান, হাত-পা বাঁধা অবস্থায় নিজের ঘর থেকে মঞ্জুর মোর্শেদের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের গলায় একটি সাদা কাপড় পেঁচানো ছিলো। তার নাক-মুখেও একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। ধারণা করা হচ্ছে, শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে। বাসার আসবাবপত্র তছনছ দেখা গেলেও কিছু খোয়া গেছে কিনা তা প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

তিনি আরো জানান, সিআইডিসহ গোয়েন্দা শাখার ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত সংগ্রহ করেছেন। মঞ্জুর মোর্শেদ এলাকায় সজ্জন হিসাবে পরিচিত ছিলেন। কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বরিশাল নগরীতে সাবেক ব্যাংক কর্মকর্তার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার

প্রকাশের সময় : 09:12:47 pm, Thursday, 12 August 2021