সংবাদ শিরোনাম:

বরিশাল বিএম কলেজ শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহার

  • Reporter Name
  • প্রকাশের সময় : 08:58:50 pm, Wednesday, 11 August 2021
  • 56 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ ফি মওকুফ করায় ৩ ঘণ্টা পর সড়ক অবরোধ প্রত্যাহার করেছেন বরিশালের সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের আন্দোলরত শিক্ষার্থীরা।

এর আগে বুধবার সকাল সাড়ে ১০টায় সেশন চার্জ ও পরীক্ষার ফিসহ কলেজ থেকে নির্ধারিত ফি মওকুফের দাবিতে কলেজের সামনের সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীরা।

এসময় আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, বিশ্ববিদ্যালয় থেকে নির্ধারিত পরীক্ষার ফি তারা দিতে রাজি আছেন। কিন্তু করোনার জন্য প্রায় দুই বছর ধরে কলেজ বন্ধ রয়েছে। তারপরও কলেজ কর্তৃপক্ষ তাদের ওপর জোর করে সেশন চার্জ, সেমিনার, শিক্ষাসফর, ম্যাগাজিন, যানবাহন ফি’র মতো নানা অযাচিত ফি চাপিয়ে দিয়েছে। যা তাদের পক্ষে দেয়া সম্ভব নয়। পরে কলেজের অধ্যক্ষ ড. গোলাম কিবরিয়া শিক্ষার্থীদের সাথে কথা বলে বিষয়টি সমাধান করেন।

আন্দোলনরত শিক্ষার্থীদের সমন্বয়ক বিজন সরকার বলেন, আপাতত ৬০০ টাকা মওকুফ করায় এবং করোনাকালে জনদুর্ভোগের কথা বিবেচনা করে তারা সড়ক অবরোধ প্রত্যাহার করেছেন। তিনি বলেন, ভবিষ্যতে তারা এরকম ফি ছাড়ের দাবিতে আবারো আন্দোলন করবেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বরিশাল বিএম কলেজ শিক্ষার্থীদের আন্দোলন প্রত্যাহার

প্রকাশের সময় : 08:58:50 pm, Wednesday, 11 August 2021