সংবাদ শিরোনাম:

দুই ডোজ টিকা নিয়েও করোনায় আক্রান্ত তালতলীর ইউএনও

  • Reporter Name
  • প্রকাশের সময় : 10:14:47 pm, Sunday, 8 August 2021
  • 24 সংবাদটি দেখা হয়েছে

আমতলী প্রতিনিধি॥ বরগুনার তালতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. কাওছার হোসেন করোনায় আক্রান্ত হয়েছেন। তিনি টিকার প্রথম ও দ্বিতীয় ডোজ নিয়েছেন। শনিবার তিনি নমুনা জমা দিলে রবিবার (৮ আগস্ট) ১০টার দিকে পাওয়া রিপোর্টে তার করোনা পজিটিভ আসে বলে জানা যায়।

রোববার দুপুরে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ডা. ফয়জুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।

এ বিষয়ে ইউএনও কাওছার হোসেন জানান, ৪ আগস্ট অসুস্থ বোধ করেন তিনি। তার শরীরে করোনার উপসর্গ দেখা দেয়। পরে শনিবার তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দেন। পরীক্ষায় তার করোনা শনাক্ত হয়। বর্তমানে তিনি বাসায় আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন। তার হালকা জ্বর, মাথাব্যথা ও গলা ব্যথা আছে।

উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আ. মোনায়েম বলেন, ‘ইউএনও চলতি বছরের ১৬ ফেব্রুয়ারি করোনা টিকার প্রথম ডোজ নেন। এরপর ১৭ এপ্রিল দ্বিতীয় ডোজ নেন। রোববার নমুনা পরীক্ষায় তার করোনা পজিটিভ আসে। বর্তমানে তিনি বাসায় হোম আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন।’

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

দুই ডোজ টিকা নিয়েও করোনায় আক্রান্ত তালতলীর ইউএনও

প্রকাশের সময় : 10:14:47 pm, Sunday, 8 August 2021