সংবাদ শিরোনাম:

পটুয়াখালীতে হাতের কব্জি বিচ্ছিন্ন হওয়া সেই ছাত্রলীগ নেতার মৃত্যু

  • Reporter Name
  • প্রকাশের সময় : 11:33:08 pm, Saturday, 7 August 2021
  • 19 সংবাদটি দেখা হয়েছে

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি॥ পটুয়াখালীর কলাপাড়ায় প্রতিপক্ষের হামলায় ডান হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে যাওয়া ছাত্রলীগ নেতা রাকিবুল ইসলামের মৃত্যু হয়েছে। ১১ দিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শনিবার সকাল ১০টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত রাকিবুল ইসলাম উপজেলার মিঠাগঞ্জ ইউপির সাফাখালী গ্রামের নাসীর মাতুব্বরের ছেলে। শনিবার দুপুর ১২টায় মোবাইল ফোনে এ তথ্য নিশ্চিত করেন মৃতের স্বজন আলতাফ হোসেন মাতুব্বর।

এর আগে গত ২৮ জুলাই ওই ইউপির তেগাছিয়া বাজার সংলগ্ন ব্রিজের ঢালে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপের পাল্টাপাল্টি রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষের দুই জন গুরুতর আহত হয়। এ সময় ছাত্রনেতা রাকিবুল ইসলামের ডান হাতের কব্জি কাটাসহ মাথা এবং শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে প্রতিপক্ষরা। স্বজনরা তাদের উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে রাতেই তাদের উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিমে প্রেরণ করে চিকিৎসক। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য রাকিবুলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয় হয়। ১১ দিন পর চিকিৎসাধীন অবস্থায় আজ তার মৃত্যু হয়।

কলাপাড়া থানার ওসি খন্দকার মোস্তাফিজুর রহমান জানান, মৃত্যুর খবর শুনেছি। তবে আমরা মেডিকেল থেকে কাগজ পাইনি। এ ঘটনায় মৃতের মায়ের দায়েরকৃত মামলায় এখনো পর্যন্ত ৪ জনকে গ্রেফতারসহ অস্ত্র উদ্ধার করা হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

পটুয়াখালীতে হাতের কব্জি বিচ্ছিন্ন হওয়া সেই ছাত্রলীগ নেতার মৃত্যু

প্রকাশের সময় : 11:33:08 pm, Saturday, 7 August 2021