পরীমনির গোমর ফাঁস করে দিলেন দ্বিতীয় স্বামী Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৩:২১ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




পরীমনির গোমর ফাঁস করে দিলেন দ্বিতীয় স্বামী

পরীমনির গোমর ফাঁস করে দিলেন দ্বিতীয় স্বামী

পরীমনির গোমর ফাঁস করে দিলেন দ্বিতীয় স্বামী




ভয়েস অব বরিশাল ডেস্ক।। ঢালিউডের গ্ল্যামারগার্ল ও আলোচিত চিত্রনায়িকা পরীমনি গ্রেফতারের পর মুখ খুলেছেন তার দ্বিতীয় স্বামী যশোরের কেশবপুরের ফেরদৌস কবীর সৌরভ। তিনি দিয়েছেন কিছু চাঞ্চল্যকর তথ্য।

 

 

অত্যন্ত আবেগঘন হয়ে সৌরভ জানান, পরীমনি বিয়ে করলেও সৌরভের সঙ্গে বিচ্ছেদ হয়নি এখনো। তার কাছে কয়েকদিন আগে ফোন দিয়েছিলেন পরীমনি। ফোনে পরীমনি বলেন ‘তিনি যেন কারো কাছে কিছু না বলেন।’ তখন ঢাকা বোট ক্লাবে গিয়ে ঝামেলায় পড়েছিলেন পরীমনি।

 

 

এদিকে নায়িকার সঙ্গে যোগাযোগ আছে কি না জানতে চাইলে তিনি বলেন, বিশেষ প্রয়োজনে ওর (পরীমনি) যদি দরকার হয়, তাহলে ফোন দেয়।

 

 

সৌরভের বাড়ি যশোরের কেশবপুর পৌরশহরের অফিস পাড়ায়। পরীমনির সঙ্গে তার বিয়ে, সংসার এবং বিচ্ছেদের কারণ প্রসঙ্গে তিনি জানান, বেপরোয়া জীবন বেছে নেয়ার কারণে তারা ২০১৪ সাল থেকে পৃথক বসবাস করে আসছেন। এখনো তাদের আনুষ্ঠানিক আইনগত তালাক হয়নি।

 

 

ছোটবেলায় মা সালমা সুলতানাকে ও বাবাকে হারানোর পর পরীমনি বড় হয়েছেন পিরোজপুরে নানা শামসুল হক গাজীর কাছে। সেখান থেকেই তিনি তার মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক শেষ করেন। সাতক্ষীরা সরকারি কলেজে বাংলা বিভাগে ব্যাচেলর অফ আর্টস (বিএ) (সম্মান) এ পড়াকালীন ২০১১ সালে ঢাকায় চলে আসেন এবং বুলবুল ললিতকলা একাডেমি (বাফা)য় নাচ শেখেন।

 

 

এদিকে সৌরভের দাদা বাড়ি ঝালকাঠি জেলার কাঁঠালিয়া থানার মরিচবুনিয়া গ্রামে। ২০১১ সালে এসএসসি পরীক্ষার পর দাদাবাড়ি গিয়ে তখনকার শামসুর নাহার স্মৃতি ওরফে পরীমনির সঙ্গে পরিচয় হয়। তখন নানা বাড়ি থাকতেন আজকের পরীমনি। এরপর ২০১২ সালের ২৮ এপ্রিল তারা কেশবপুর কাজী অফিসে বিয়ে করেন।

 

 

গত বুধবার রাতে বিপুল মাদকদ্রব্যসহ পরীমনিকে আটক করে র‌্যাব। এ সময় তার বাড়ি থেকে এলএসডি ও আইসসহ বিপুল পরিমাণ মাদক উদ্ধার করা হয়। এরপর প্রযোজক নজরুল ইসলাম রাজকে তার কার্যালয় থেকে আটক করা হয়। এ সময় বিপুল পরিমাণে বিদেশি মদ, ইয়াবা বড়ি, সেক্স টয় উদ্ধার করা হয়।

 

 

এরপর বৃহস্পতিবার তাকে গ্রেফতার দেখানো হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলায় এরই মধ্যে তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD