কাউখালী প্রতিনিধি॥ কাউখালী থানা পুলিশ স্কুল ছাত্রী অপহরনের ১০ দিনেও উদ্ধার করতে পারেনি। জানা গেছে, উপজেলার বেতকা গ্রামের আসাদুজ্জামানের মেয়ে হোগলা বেতকা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্রী ইরিন জামান গত ২২ জুলাই সকালে বাড়ির বাথরুমে জাবার সময় একই গ্রামের গোফরান মুন্সি ছেলে আরিফ হোসেন সহ ৩/৪ জন জোড়পূর্বক মুখ বেধে অপহরন করে নিয়ে যায়।
মেয়ের বাবা আসাদুজ্জামান কাউখালী থানায় আরিফ হোসেন তার পিতা মাতা সহ ৬ জনকে আসামী করে একটি অপহরন মামলা দায়ের করে। পুলিশ ১০ দিনেও অপহরনকারীকে গ্রেফতার ও অপহৃতাকে উদ্ধার করতে পারেনি।
মেয়ের ফুফু শামীমা জানান, আরিফ দীর্ঘদিন মেয়েকে উত্ত্যক্ত করতো এবং তুলে নিয়ে যাওয়ার হুমকি দিত যা তার মা বাবাকে জানানো হয়েছি। ছেলের মা আমাদের মেয়েকে ফেরত দেওয়ার কথা বলে মামলা না করার জন্য অনুরোধ করেছিল কিন্তু সে কথা রাখেনি।
এ ব্যাপারে থানা ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা বনী আমিন জানান, অপহরণকারীদের গ্রেফতার ও অপহৃতাকে উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে।
Reporter Name 













