সংবাদ শিরোনাম:

বরিশাল শের-ই বাংলা মেডিক্যালে ২৪ ঘণ্টায় মৃত্যু ১৭

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:43:46 pm, Sunday, 1 August 2021
  • 22 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল শের-ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় ১৭ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ছয়জন করোনায় মারা গেছেন।

রোববার (১ আগস্ট) সকালে শের-ই বাংলা মেডিক্যালের পরিচালক কার্যালয় সূত্র এ তথ্য জানিয়েছে। শনিবার (৩১ জুলাই) সকাল ৮টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত বিভিন্ন সময়ে ১৭ জন মারা গেছেন। এই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২১ জন। তাদের মধ্যে ছয় জন করোনা আক্রান্ত ছিলেন।

একই সময়ে বিভিন্ন উপসর্গ নিয়ে ৫১ রোগী করোনা ওয়ার্ডে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে ১৬ জন করোনায় আক্রান্ত। ২২টি আইসিইউ শয্যার একটিও ফাঁকা নেই। সকাল পর্যন্ত করোনা ওয়ার্ডে মোট চিকিৎসাধীন ৩৫৩ রোগী। তাদের মধ্যে করোনা শনাক্ত হয়েছে ১৪৭ জনের। অন্যরা উপসর্গ নিয়ে আইসোলেশনে রয়েছেন।

এদিকে শের-ই বাংলা মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে প্রকাশিত শনিবার রাতের রিপোর্টে ২২৬টি নমুনা পরীক্ষায় ৭১ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ৩১.৪১ শতাংশ।

২০২০ সালের মার্চ থেকে এ পর্যন্ত শের-ই বাংলা মেডিক্যালের করোনা ওয়ার্ডে মোট ছয় হাজার ৩৩০ জন ভর্তি হয়েছে। তাদের মধ্যে এক হাজার ৯৭৫ জন করোনা আক্রান্ত ছিলেন। ছাড়পত্র নিয়েছেন চার হাজার ৮৯৩ জন। তাদের মধ্যে এক হাজার ৫১৮ জন করোনা আক্রান্ত ছিলেন। মারা গেছেন এক হাজার ৯৪ জন। তাদের মধ্যে ৩১৮ জন করোনা আক্রান্ত ছিলেন।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বরিশাল শের-ই বাংলা মেডিক্যালে ২৪ ঘণ্টায় মৃত্যু ১৭

প্রকাশের সময় : 09:43:46 pm, Sunday, 1 August 2021