সংবাদ শিরোনাম:

পটুয়াখালীতে ছুড়িকাঘাতে যুবক খুন

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:22:45 pm, Friday, 30 July 2021
  • 16 সংবাদটি দেখা হয়েছে

পটুয়াখালী প্রতিনিধি॥ পটুয়াখালী বরিশাল মহাসড়কের শিয়ালী নামক স্থানে ছুড়িকাঘাতে ভাড়ায় মোটরাইকেল চালক এক যুবক নিহত হয়েছেন। নিহত যুবকের নাম ইব্রাহিম হোসেন ফয়সাল (২৪)। বৃহস্পতিবার রাত দেড়টার দিকে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে বলে পুলিশ জানায়।

কলাপাড়া উপজেলার মহিপুর এলাকার জয়নাল আবেদিনের পুত্র ফয়সাল। এদিকে নিহত ফয়সালের মোটরসাইকেলে থাকা বরিশালের কাউনিয়ার সুজন (২২) নামের এক যাত্রীকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেছে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার বিকেলে নিহত ফয়সাল মহিপুর থেকে মোটরসাইকেলে ভাড়ায় যাত্রী নিয়ে বরিশাল যায়। বরিশাল থেকে রাতে ফেরার পথে পটুয়াখালী সদর উপজেলার শিয়ালী নামক স্থানে পৌঁছলে মোটরসাইকেলে থাকা দুই আরোহীর মধ্যে এক আরোহী পেছন থেকে ফয়সালকে ছুড়ি মারে। এতে ঘটনাস্থলে ফয়সাল অচেতন হয়ে রাস্তার পাশে পরে থাকে। এ সময় এক অ্যাম্বুলেন্স চালক দেখতে পেয়ে আহতাবস্থায় ফয়সালকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এসে পুলিশকে খবর দেয়। হাসপাতালেই ওই যুবকের মৃত্যু হয়। লাশ ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে নেয়া হয়েছে।

এদিকে নিহত ফয়সালের মোটরসাইকেলে থাকা বরিশালের কাউনিয়ার সুজন (২২) নামের এক যাত্রীকে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে। তার বাড়ী ঝালকাঠির রাজাপুর এলাকায় বলে জানান ওসি। হত্যাকান্ডের বিষয়ে ওই যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

পটুয়াখালী সদর থানার ওসি আখতার মোর্শেদ জানান, নিহত ফয়সাল কিছুদিন আগে মাদকদ্রব্যসহ গ্রেফতার হয়ে জেল খেটেছিল। ধারনা করা হচ্ছে মাদক সংশ্লিষ্ট কোন বিরোধের জেরে এই হত্যাকান্ড ঘটতে পারে বলেও জানান ওসি।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

পটুয়াখালীতে ছুড়িকাঘাতে যুবক খুন

প্রকাশের সময় : 09:22:45 pm, Friday, 30 July 2021