সংবাদ শিরোনাম:

পাথরঘাটায় স্ত্রী ও শিশু কন্যা হত্যার প্রধান আসামি গ্রেফতার

  • Reporter Name
  • প্রকাশের সময় : 07:57:21 pm, Tuesday, 13 July 2021
  • 18 সংবাদটি দেখা হয়েছে

বরগুনা প্রতিনিধি॥ বরগুনার পাথরঘাটায় স্ত্রী ও শিশু কন্যা হত্যার প্রধান আসামি ঘাতক শাহীন মুন্সীকে ঘটনার ১২ দিন পর চট্টগ্রাম থেকে গ্রেফতার করেছে সিআইডি।

সকালে চট্টগ্রামে সিআইডি কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে জানানো হয়, শাহীন মুন্সী গ্রেফতারের পর স্ত্রী ও কন্যা হত্যার দায় স্বীকার করেছেন।

প্রেস ব্রিফিংয়ে বলা হয়, গত ১ জুলাই রাতে স্ত্রী সুমাইয়া বাথরুমে গেলে বড়শির লাইলনের সুতা দিয়ে গলায় ফাঁস দিয়ে হত্যা করে শাহীন মুন্সী। ঘরে কোদাল নিতে এসে মেয়েকে কাদঁতে দেখে তাকেও নিয়ে পানিতে চুবিয়ে হত্যা করে দুজনকে মাটি চাপা দেয়।

শাহীন মুন্সী ঘটনার পর পালিয়ে প্রথমে খুলনায় এক বোনের বাসায় আশ্রয় নিতে চাইলে সেখানে আশ্রয় না পেয়ে খাগড়াছড়ি আরেক বোনের বাসায় আশ্রয় নিতে যায়। সেখানেও তাকে আশ্রয় না দেয়ায় চট্টগ্রাম দুদিন রাস্তায় ঘুরে বেড়ায়। পরে বন্দর থানা এলাকায় একটি গেরেজে কাজ নেয়। সোমবার রাতে সিআইডি বন্দর থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

শাহীন মুন্সী সুমাইয়ার সঙ্গে প্রেম করে শারীরিক সম্পর্ক গড়ে তোলে। বিয়ে করতে অস্বীকার করলে সুমাইয়া শাহীনের বিরুদ্ধে আদালতে ধর্ষণ মামলা করেন। শাহীন ৩ মাস কারাভোগ করার পরে বিয়ের শর্তে জামিনে এসে সুমাইয়াকে বিয়ে করেন। বিয়ের পরে তাদের মধ্যে পারিবারিক কলহ চলতে থাকে। পারিবারিক বিরোধের জের ধরে সুমাইয়া ও তার শিশু কন্যা সামিরাকে হত্যা করে শাহিন।

পাথরঘাটা থানার ওসি আবুল বাশার, শাহীন মুন্সীকে গ্রেফতারের সত্যতা স্বীকার করে বলেন, সিআইডি সোমবার রাতে চট্টগ্রামের বন্দর থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করেছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

পাথরঘাটায় স্ত্রী ও শিশু কন্যা হত্যার প্রধান আসামি গ্রেফতার

প্রকাশের সময় : 07:57:21 pm, Tuesday, 13 July 2021