সংবাদ শিরোনাম:

রাজাপুরে শিশুর অশ্লীল ছবি ইমোতে ছড়িয়ে দিলেন নারী

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:43:55 pm, Monday, 12 July 2021
  • 13 সংবাদটি দেখা হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি॥ ঝালকাঠির রাজাপুরে ৯ বছরের শিশুর অশ্লীল ছবি ধারণ করে ইমোতে ছড়িয়ে দেওয়ার অভিযোগে এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ।

রোববার দুপুরে ওই নারীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। গ্রেফতার নারীর নাম শিল্পী বেগম। তিনি রাজাপুর উপজেলার কানুদাসকাঠি গ্রামের আক্কাস জোমাদ্দারের স্ত্রী।

ভুক্তভোগী শিশুটির স্বজনরা জানান, ওই শিশুর মা-বাবা ভারতে থাকেন। এজন্য সে নানাবাড়িতে থাকে। দীর্ঘদিন ধরে শিল্পীর সঙ্গে মেয়েটির পরিবারের বিরোধ চলছিল। এরই জেরে শনিবার সকালে একা পেয়ে শিশুটির অশ্লীল ছবি নিজের মোবাইলে ধারণ করে ইমো অ্যাপে ছড়িয়ে দেন শিল্পী। এ ঘটনায় একই দিন রাতে থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা করেন ভুক্তভোগী শিশুর ফুফু।

রাজাপুর থানার ওসি মো. শহিদুল ইসলাম বলেন, মামলা হওয়ার পর রাতেই উপজেলার কানুদাসকাঠি গ্রাম থেকে অভিযুক্ত শিল্পী বেগমকে গ্রেফতার করা হয়েছে। রোববার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

রাজাপুরে শিশুর অশ্লীল ছবি ইমোতে ছড়িয়ে দিলেন নারী

প্রকাশের সময় : 09:43:55 pm, Monday, 12 July 2021