গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ২৩০ জনের মৃত্যু, সর্বোচ্চ শনাক্ত Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৩:২৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ২৩০ জনের মৃত্যু, সর্বোচ্চ শনাক্ত

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ২৩০ জনের মৃত্যু, সর্বোচ্চ শনাক্ত

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে ২৩০ জনের মৃত্যু, সর্বোচ্চ শনাক্ত




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৩০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে করোনায় দেশে মৃতের সংখ্যা দাঁড়াল ১৬ হাজার ৪১৯ জন।

 

 

গত ২৪ ঘণ্টায় শনাক্ত হয়েছেন ১১ হাজার ৮৭৪ জন। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১০ লাখ ২১ হাজার ১৮৯ জনে। শনিবার (১০ জুলাই) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

 

 

এর আগে শনিবার (১০ জুলাই) দেশে ১৮৫ জনের মৃত্যু হয়। শুক্রবার (৯ জুলাই) দেশে ২১২ জনের মৃত্যু হয়। ৮ জুলাই করোনায় দেশে ১৯৯ জনের মৃত্যু হয়। ৭ জুলাই প্রথমবারের মতো মৃতের সংখ্যা ২০০ ছাড়ায়। এদিন মৃত্যু হয় ২০১ জনের।

 

 

গত বৃহস্পতিবার (৮ জুলাই) ১১ হাজার ৬৫১ জনের করোনা শনাক্ত হয়, যা এক দিনে ছিল সর্বোচ্চ। তার আগে মঙ্গলবার দ্বিতীয় সর্বোচ্চ ১১ হাজার ৫২৫ জন শনাক্ত হন।

 

 

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ৩৯ হাজার ৮৬০ জনের। পরীক্ষা করা হয়েছে ৪০ হাজার ১৫টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২৯ দশমিক ৬৭ শতাংশ। দেশে এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ৬৯ লাখ ৭১ হাজার ১৬৭টি। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৪ দশমিক ৬৫ শতাংশ।

 

 

২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৬ হাজার ৩৬২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৮ লাখ ৭৪ জন ৫০১ জন। গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ঢাকা বিভাগেরই ৫৬ জন। এছাড়া খুলনায় ৬৬, চট্টগ্রামে ৩৯, রাজশাহীতে ২৬, বরিশালে ৮, সিলেটে ৮, রংপুরে ২২ এবং ময়মনসিংহে ৫ জন মারা গেছেন।

 

 

মারা যাওয়াদের মধ্যে ১৩৩ জন পুরুষ এবং ৯৭ জন নারী। এদের মধ্যে ১৯ জন বাসায় মারা গেছেন। বাকিরা হাসপাতালে মারা গেছেন। এ পর্যন্ত ভাইরাসটিতে মোট মারা যাওয়া ১৬ হাজার ৪১৯ জনের মধ্যে পুরুষ ১১ হাজার ৫০৮ জন এবং নারী ৪ হাজার ৯১১ জন।

 

 

বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১১১ জনের বয়স ৬০ বছরের বেশি। এছাড়া ৫১ থেকে ৬০ বছরের ৫১, ৪১ থেকে ৫০ বছরের ৪২, ৩১ থেকে ৪০ বছরের ১৯ এবং ২১ থেকে ৩০ বছরের ৭ জন রয়েছেন।

 

 

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD