গৌরনদীতে গাছ কাটা নিয়ে সংঘর্ষে আহত ৩ Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৭:৩৮ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




গৌরনদীতে গাছ কাটা নিয়ে সংঘর্ষে আহত ৩

গৌরনদীতে গাছ কাটা নিয়ে সংঘর্ষে আহত ৩




সুমন তালুকদার, স্টাফ রিপোর্টার।।  গৌরনদীতে গাছের মুড়া উঠানো কে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় দুই ভাই ও ভাবী সহ ৩জন আহত। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

 

শুক্রবার (৯ জুলাই) উপজেলার টরকী বন্দর ১নং ওয়ার্ডের সুন্দরদী এলাকার খলিফা বাড়িতে ঘটনাটি ঘটে।

 

আহতরা হলেন, ঐ এলাকার মৃত হারুন খলিফার ছেলে রমজান খলিফা(৪০), জসিম খলিফা(২৬) ও আবদুস সত্তার খলিফার স্ত্রী মিনু বেগম(৩০)।

 

জানা যায়, রমজান খলিফা সড়কের পাশে তাদের কেটে নেয়া গাছের অবশিষ্ট অংশ গাছের মুড়া মাটি খুঁড়ে নেয়ার জন্য কাজ করতেছিলেন। তৎক্ষণাৎ সে গাছের অংশ নিতে বাধা প্রদান করেন রুবেল, ইমরান, বাচ্চু ও সিরাজ। তর্কের এক পর্যায়ে রমজানকে তারা মারধর করলে রায়হানকে উদ্ধার করতে এগিয়ে আসেন তার ভাবী মিনু বেগম। তখন রুবেল, ইমরান, বাচ্চু ও সিরাজ তার ভাবীকেও মারধর করেন। বাঁধা দিতে এসে তাদের হামলায় আহত হন ছোট ভাই জসিম খলিফাও।

 

পরে এলাকার লোকজন আহতদের রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

 

গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্ত (ওসি) আফজাল হোসেন বলেন, মামলা দায়েরের পর পরই অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD