সংবাদ শিরোনাম:

বউ ফেলে শ্যালিকাকে নিয়ে পালাল দুলাভাই

  • Reporter Name
  • প্রকাশের সময় : 08:58:13 pm, Monday, 5 July 2021
  • 19 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ ময়মনসিংহের নান্দাইলে শ্যালিকাকে (স্ত্রীর ছোট বোন) নিয়ে পালিয়েছে আব্দুল হান্নান নামে এক ব্যক্তি। এ ঘটনায় থানায় অভিযোগ করেছেন আব্দুল হান্নানের শাশুড়ি।

আব্দুল হান্নান নান্দাইল উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের ধুরুয়া গ্রামের আ. ছোবানের ছেলে। তিনি একই উপজেলার নান্দাইল ইউনিয়নে বিয়ে করেছেন। শ্বশুরবাড়িতে নিয়মিত যাতায়াতের এক পর্যায়ে শালীর (স্ত্রীর আপন ছোট বোন) সঙ্গে তার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এরই ধারাবাহিকতায় গত ২১ জুন ভোরে শ্যালিকাকে সঙ্গে নিয়ে আব্দুল হান্নান এলাকা থেকে পালিয়ে যায়।

থানার অভিযোগ সূত্রে জানা যায়, শাশুড়ির বসতঘরে রক্ষিত ১ লাখ ৮৬ হাজার টাকা ও প্রায় দেড় লাখ টাকা মূল্যের স্বর্ণালংকারসহ শ্যালিকাকে নিয়ে পালিয়ে যায় তার দুলাভাই।

এ বিষয়ে আব্দুল হান্নানের শাশুড়ি জানান, তার ছোট মেয়ের খোঁজ জানতে আব্দুল হান্নানের বাড়িতে গেলে তার বড় মেয়ে মুক্তা আক্তারকে আব্দুল হান্নানের পরিবারের লোকজন মারধর করে এবং বিভিন্ন ধরনের হুমকি দিয়ে বাড়ি থেকে তাদের তাড়িয়ে দেয়। তবে স্থানীয় এক ব্যক্তির কাছে মোবাইল ফোনে আব্দুল হান্নান জানিয়েছেন তার ছোট মেয়ে রিক্তা আক্তার তার সঙ্গেই আছে এবং ভালো আছে।

নান্দাইল থানার ওসি মিজানুর রহমান আকন্দ জানান, এ ঘটনায় আব্দুল হান্নানসহ ৫ সহযোগীর নামে নান্দাইল মডেল থানায় তার শাশুড়ি বাদী হয়ে একটি মামলা করেছেন। বর্তমানে মামলাটি তদন্তাধীন রয়েছে। শ্যালিকা ও দুলাভাই দুজনকেই উদ্ধারের চেষ্টা চলছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বউ ফেলে শ্যালিকাকে নিয়ে পালাল দুলাভাই

প্রকাশের সময় : 08:58:13 pm, Monday, 5 July 2021