সংবাদ শিরোনাম:

বাউফলের সেই চেয়ারম্যানের ‘সহযোগী’র পিস্তলসহ ছবি ভাইরাল

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:00:07 pm, Sunday, 4 July 2021
  • 22 সংবাদটি দেখা হয়েছে

পটুয়াখালী প্রতিনিধি॥ বিভিন্ন পোজে পিস্তল নিয়ে ইউপি পরিষদ চেয়ারম্যানের ‘সহযোগী’র ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। অভিযুক্ত রুবেল (২৬) নামে ওই যুবকের বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার কনকদিয়া ইউনিয়নের কুম্ভখালী গ্রামে। তিনি ওই এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে।

জানা গেছে, কনকদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. শাহীন হাওলাদারের সহযোগী রুবেল। তিনি দেহরক্ষীর মতো সার্বক্ষণিক চেয়ারম্যানের সঙ্গে থাকেন। কোথাও গেলে চেয়ারম্যানের মোটরসাইকেল ড্রাইভ করেন রুবেল।

গত ২৫ জুন চেয়ারম্যান শাহীন সালিসে এক কিশোরীকে বিয়ে করে চেয়ারম্যান পদ হারায়। এ নিয়ে দেশব্যাপী আলোচনা শুরু হয়। এমনকি হাইকোর্টও বিষয়টি তদন্তের নির্দেশ দেন। এরই মধ্যে তার ‘সহযোগী’র পিস্তলসহ ছবি সামাজিক যোযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় সমালোচনা আরো প্রকট হয়েছে।

অভিযুক্ত রুবেল বলেন, ‘ওটি খেলনা পিস্তল। কিভাবে ফেসবুকে ছড়িয়ে পড়েছে বুঝতে পারছি না।’ বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, বিষয়টি আমার নজরে আসার পরে পিস্তলের ছবিটি সংগ্রহ করেছি। ছবিটি দেখে প্রথম পর্যায়ে আমার কাছে খেলনা পিস্তলের মতো মনে হয়। বিস্তারিত অনুসন্ধান করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বাউফলের সেই চেয়ারম্যানের ‘সহযোগী’র পিস্তলসহ ছবি ভাইরাল

প্রকাশের সময় : 09:00:07 pm, Sunday, 4 July 2021