বন্যাসহ যেকোন দুর্যোগ মোকাবিলায় তৎপর রয়েছে পানি সম্পদ মন্ত্রণালয় Latest Update News of Bangladesh

বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




বন্যাসহ যেকোন দুর্যোগ মোকাবিলায় তৎপর রয়েছে পানি সম্পদ মন্ত্রণালয়

বন্যাসহ যেকোন দুর্যোগ মোকাবিলায় তৎপর রয়েছে পানি সম্পদ মন্ত্রণালয়

বন্যাসহ যেকোন দুর্যোগ মোকাবিলায় তৎপর রয়েছে পানি সম্পদ মন্ত্রণালয়




ভয়েস অব বরিশাল ডেস্ক॥ পানি সম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সারাদেশের বন্যা কবলিত এলাকাগুলো সার্বক্ষণিক মনিটরিং করা হচ্ছে। এবং সেই অনুযায়ী অনলাইনে বিভিন্ন দিকনির্দেশনা দেওয়া হচ্ছে।

 

 

রোববার (৪ জুলাই) দুপুরে মন্ত্রণালয়ের নিজ অফিস কক্ষে এক জরুরি বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। এসময় মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) রোকন উদ দৌলা, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক ফজলুর রশিদ উপস্থিত ছিলেন।

 

 

প্রতিমন্ত্রী বলেন, বন্যাসহ যেকোন দুর্যোগ মোকাবিলায় তৎপর রয়েছে পানি সম্পদ মন্ত্রণালয়। স্কুল-কলেজ, হাট-বাজারসহ নদীভাঙন রোধে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত আছে। কোথাও বাঁধ ক্ষতিগ্রস্ত হলেই ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 

 

বরিশাল জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাহিদ ফারুক এমপি আরও জানান, অনিয়ম রোধে জরুরি বাঁধ মেরামত কাজ জেলা প্রশাসককে অন্তর্ভুক্ত করে কমিটি গঠনের মাধ্যমে করতে হবে। করোনার মাঝেও আমাদের সকল প্রকৌশলী দুর্যোগ মোকাবিলায় দিনরাত কাজ করছেন।

 

 

এদিকে, জলাবদ্ধতার বিষয়ে সংসদ সদস্য (নারায়ণগঞ্জ-৪) শামীম ওসমান মোবাইল ফোনে যোগাযোগ করলে প্রতিমন্ত্রী জাহিদ ফারুক বলেন, ডিএনডি প্রকল্পাধীন এলাকার বাইরের জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। তাছাড়া খনন করা খালে ময়লা ফেলা এবং অবৈধ স্থাপনা নির্মাণ বন্ধ না হলে প্রকল্পের সুফল পাওয়া যাবে না। এখন আবাসিক হলেও অতীতে সেচ সম্প্রসারণ এই প্রকল্পের উদ্দেশ্য ছিলো।

 

 

প্রসঙ্গত, বিদ্যমান সমস্যা সরাসরি জানতে আগামী রোববার নারায়ণগঞ্জের ডিএনডি প্রকল্পাধীন এলাকা পরিদর্শনে যাবার সম্ভাব্যতা জানান প্রতিমন্ত্রী জাহিদ ফারুক।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD