চিকিৎসক নার্স টেকনিশিয়ান ছাড়াই চলছে বাউফলে হাসপাতাল-ডায়াগনোস্টিক সেন্টার Latest Update News of Bangladesh

মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ১২:১৬ পূর্বাহ্ন

বিজ্ঞপ্তি :
Latest Update Bangla News 24/7 আপনার চারপাশে ঘটে যাওয়া নানা খবর, খবরের পিছনের খবর সরাসরি ভয়েস অব বরিশালকে জানাতে ই-মেইল করুন- inbox.voiceofbarishal@gmail.com অথবা hmhalelbsl@gmail.com আপনার পাঠানো তথ্যের বস্তুনিষ্ঠতা যাচাই করে আমরা তা প্রকাশ করব।*** প্রতিনিধি নিয়োগ চলছে!! বরিশাল বিভাগের সমস্ত জেলা,উপজেলা,বরিশাল মহানগরীর ৩০টি ওয়ার্ড ও ক্যাম্পাসে প্রতিনিধি নিয়োগ চলছে! ফোন: ০১৭৬৩৬৫৩২৮৩
সংবাদ শিরোনাম:
ইরান উত্তেজনার মধ্যে মিত্রদের অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র পাকিস্তানকে পেছনে ফেলে এগোল বাংলাদেশ নারী ক্রিকেট যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান স্বৈরাচার শ্রমিকদের ভাগ্য নিয়ে ছিনিমিনি খেলেছে: প্রধানমন্ত্রী ‘গুপ্ত রাজনীতি করে না ইসলামী আন্দোলন বাংলাদেশ’: ফয়জুল করীম একাত্তরের জামায়াত ও বর্তমান জামায়াত এক নয়: মিয়া গোলাম পরওয়ার শ্রমিক আন্দোলনের ইতিহাসে পহেলা মে এড়িয়ে যুক্তরাষ্ট্র মার্কিন যুদ্ধজাহাজে রসদ সরবরাহ শুরু, সামরিক প্রস্তুতি জোরদার ইতিহাসের মে দিবস, বর্তমানেও অধিকার আদায়ের লড়াই ইরানের প্রস্তাব প্রত্যাখ্যান, অবরোধ বহাল রাখলেন ট্রাম্প




চিকিৎসক নার্স টেকনিশিয়ান ছাড়াই চলছে বাউফলে হাসপাতাল-ডায়াগনোস্টিক সেন্টার

চিকিৎসক নার্স টেকনিশিয়ান ছাড়াই চলছে বাউফলে হাসপাতাল-ডায়াগনোস্টিক সেন্টার

চিকিৎসক নার্স টেকনিশিয়ান ছাড়াই চলছে বাউফলে হাসপাতাল-ডায়াগনোস্টিক সেন্টার




বাউফল প্রতিনিধি॥ পটুয়াখালীর বাউফলে চিকিৎসক, নার্স ও টেকনিশিয়ান ছাড়াই চলছে ৬টি বেসরকারি হাসপাতাল ও ১৮টি ডায়াগনোস্টিক সেন্টার। উপজেলা প্রশাসনের নাকের ডগায় অবৈধ ভাবে এসব হাসপাতাল ও ডায়াগনোস্টিক সেন্টার চললেও রহস্যজনক কারনে এ ব্যাপারে কোন পদক্ষেপ নেয়া হচ্ছে না।

 

 

সংশ্লিষ্ট সূত্র জানায়, সাহেদা গফুর, স্লোব বাংলাদেশ, সেবা, নিউ হেলথ কেয়ার, লাইফ কেয়ার ও মাজেদা নামের ৬টি হাসপাতাল এবং পৌর শহরের কথামনি, ইসেব, পলি, জাবির, গ্রীণ ল্যাব, কালাইয়া বন্দরে নুহা, কালিশুরী বন্দরে মেডিকেয়ার ও ফেয়ার মেডিকেল সার্ভিসেস এ্যান্ড ল্যাব, বগা বন্দরে আপন ও বগা ডায়াগনোস্টিক, কাছিপাড়া বাজারের ল্যাব এশিয়া ও কাছিপাড়া ডায়াগনোস্টিক, কনকদিয়া প্যাথলজি, নওমালা নগরের হাট বাজারে গ্রামীন কল্যাণ ও নগরের হাট ডায়াগনোস্টিক, নুরাইনপুর নিউ লাইফ কেয়ার, আদাবাড়িয়া নিউ কাশিপুর, তাসিম ও গ্রামীন কল্যাণ ডায়াগনোস্টিক সেন্টার থাকলেও একটিতেও সরকারি নিয়ম নীতিমালা অনুসরণ করা হয়না।

 

 

বিধি অনুযায়ি বেসরকারি হাসপাতালের জন্য ১জন সার্জন, ৩ জন এমবিবিএস ও ১জন অ্যানেসথেসিয়া চিকিৎসক, বাংলাদেশ নার্সিং কাউন্সিলের অনুমোদিত ৬ জন ডিপ্লোমাধারী নার্স, আধুনিক বর্জ্য ব্যবস্থাপনা প্লান্ট, পোস্ট অপারেটিভ রুম, ফায়ার লাইসেন্স, পরিবেশ অধিদফতরের ছাড়পত্র ও মাদক নিয়ন্ত্রন অধিদফতরের লাইসেন্স থাকার কথা থাকলেও ৬টি হাসপাতালের কোনটিতে তা নেই। সার্জন ও বিশেষজ্ঞ চিকিৎসক ছাড়াই সিজার করা হচ্ছে প্রায় প্রতিটি হাসপাতালে।

 

 

এছাড়াও ডায়াগনোস্টিক সেন্টারে একজন ল্যাব টেকনেশিয়ান, একজন এক্সরে টেকনেশিয়ান, একজন প্যাথলোজিস্ট, একজন রিপোর্ট প্রদানকারী চিকিৎসক ও একজন রেডিওগ্রাফার থাকার কথা থাকলেও তা একটিতেও নেই। এসব হাসপাতাল ও ডায়াগনোস্টিক সেন্টারগুলোতে চলছে চরম নৈরাজ্য। কোন জবাবদিহিতা নেই।

 

 

তবে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনোষ্টিক সেন্টার ব্যবসার সঙ্গে জড়িতরা দাবী করেন, সঠিক নিয়মেরই চলছে তাদের প্রতিষ্ঠান।

 

 

এদিকে গত ২২ জুন বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে প্রসুতি বিভাগ চালু করা হয়েছে। এ পর্যন্ত মাত্র ২ জন নারীর সিজার করা হয়েছে। অথচ বেসরকারি হাসপাতালগুলোতে ঝুঁকি নিয়ে প্রতিদিন অসংখ্য প্রসুতি নারীর সিজার হচ্ছে। নিয়মানুযায়ী প্রতিমাসে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে বেসরকারি হাসপাতালে জম্মমৃত্যুর তথ্য প্রদান করার নিয়ম। কিন্তু বাউফলে একটি বেসরকারি হাসপাতাল কতৃপক্ষ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে তথ্য প্রদান করেন না। প্রতিমাসে কোন বেসরকারি হাসপাতালে কয়টি সন্তান প্রসব হয় তার হিসাব নেই উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাছে।

 

 

বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সের একটি সূত্র জানায়, প্রতিনিয়ত সরকারি সেবার জন্য বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সে এলে কতিপয় দালাল বিভ্রান্ত করে প্রসুতি নারীদের সেবা ও হেলথ কেয়ার ক্লিনিকে নিয়ে যান। বিনিময়ে প্রত্যেক দালালকে ১ হাজার টাকা বকশিশ দেয়া হয়। তাই বাউফল স্বাস্থ্য কমপ্লেক্সের অত্যাধুনিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন প্রসুতি নারীরা।

 

 

বাউফল উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রশান্ত কুমার সাহা বলেন,‘আমরা বাউফলের বেসরকারি হাসপাতাল ও ডায়াগনোস্টিক সেন্টারগুলোর তালিকা তৈরি করেছি। বিধি বহির্ভূতভাবে পরিচালিত হাসপাতাল ও ক্লিনিকগুলোর বিরুদ্ধে খুব শিগগিরই ব্যবস্থা নেয়া হবে।’

 

 

বাউফল উপজেলা নির্বাহী অফিসার জাকির হোসেন বলেন, এ বিষয়ে আমাকে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা অবহিত করেছেন। এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।’

 

 

পটুয়াখালীর সিভিল সার্জন মো. জাহাঙ্গীর আলম সাংবাদিকদের বলেন, নিয়মবহির্ভূতভাবে পরিচালিত হাসপাতাল ও ডায়াগনোস্টিক সেন্টারগুলোর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।

সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন



Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *










Facebook

© ভয়েস অব বরিশাল কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
Developed BY: AMS IT BD