সংবাদ শিরোনাম:

স্মার্টফোন কিনে না দেওয়ায় পিরোজপুরে স্কুলছাত্রীর গলায় ফাঁস

  • Reporter Name
  • প্রকাশের সময় : 08:02:10 pm, Saturday, 3 July 2021
  • 19 সংবাদটি দেখা হয়েছে

ইন্দুরকানী প্রতিনিধি॥ পিরোজপুরের ইন্দুরকানীতে স্মার্টফোন কিনে না দেয়ায় মারজিয়া আক্তার নামের দশম শ্রেণির এক স্কুলছাত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

শনিবার সকালে সেতারা স্মৃতি মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী মার্জিয়া নিজের রুমের সিলিং ফ্যানের সঙ্গে রশি দিয়ে ঝুলে আত্মহত্যা করেন। মার্জিয়া উপজেলার বালিপাড়া ইউপির ফকিরহাট এলাকার আবুল কালামের মেয়ে।

খবর পেয়ে ইন্দুরকানী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পিরোজপুর জেলা হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য আ. রশিদ চৌকিদার জানান, ওই স্কুলছাত্রী তার মা-বাবার কাছে কয়েকদিন আগে একটি ভালো মোবাইল ফোনসেট চেয়েছিল। মোবাইল সেট না দেয়ায় অভিমানে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছে সে।

ইন্দুরকানী থানার এএসআই মো. ফরিদ আহম্মেদ জানান, একটি স্মার্ট মোবাইল ফোনের জন্য ওই স্কুলছাত্রী ফ্যানের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেছে বলে পরিবারের দাবি। তার লাশ উদ্ধার করা হয়েছে। একটি অপমৃত্যু মামলা করে লাশ ময়নাতদন্তের জন্য পিরোজপুর জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

স্মার্টফোন কিনে না দেওয়ায় পিরোজপুরে স্কুলছাত্রীর গলায় ফাঁস

প্রকাশের সময় : 08:02:10 pm, Saturday, 3 July 2021