সংবাদ শিরোনাম:

করোনা ভাইরাসের তাণ্ডবে রাত পোহালেই সাত দিনের ‘তালাবদ্ধতায়’ দেশ

  • Reporter Name
  • প্রকাশের সময় : 09:57:09 pm, Wednesday, 30 June 2021
  • 17 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বৈশ্বিক মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ তাণ্ডবে টালমাটাল সময়ের মাঝে ১ জুলাই থেকে দেশজুড়ে কঠোর লকডাউনের প্রজ্ঞাপন জারি করেছে সরকার। এরই ধারাবাহিকতায় ‘ঢিলেঢালা’ লকডাউনের পর বুধবার (৩০ জুন) রাত পেরিয়ে ভোর হলেই সারাদেশে কঠোর লকডাউন শুরু হবে।

বৃহস্পতিবার (১ জুলাই) সকাল ৬টা থেকে সাত দিনের জন্য নতুন এ বিধিনিষেধ কার্যকর হতে যাচ্ছে। ফলে আগামী ৭ জুলাই মধ্যরাত পর্যন্ত মানুষের সার্বিক কার্যাবলি ও চলাচলে এ বিধিনিষেধ আরোপিত হবে।

এর আগে বুধবার মন্ত্রিপরিষদ বিভাগের মাঠ প্রশাসন সমন্বয় অধিশাখা থেকে কঠোর বিধিনিষেধ আরোপ করে একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

সাত দিনের কঠোর বিধিনিষেধ কার্যকর করতে মাঠে পুলি, র‌্যাব, আনসার, বিজিবি, ম্যাজিস্ট্রেটসহ সশস্ত্রবাহিনীও থাকবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়। একই সাথে সকল সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস বিধিনিষেধ চলাকালে বন্ধ থাকবে।

এ দিকে, বিধিনিষেধ চলাকালে সড়ক, রেল ও নৌপথে গণপরিবহনসহ সকল প্রকার যন্ত্রচালিত যানবাহন চলাচল বন্ধ থাকবে। পাশাপাশি অভ্যন্তরীণ বিমান চলাচলও বন্ধ থাকবে। এছাড়া শপিংমল/ মার্কেটসহ সকল দোকানপাট বন্ধ থাকবে এবং সকল পর্যটনকেন্দ্র, রিসোর্ট, কমিউনিটি সেন্টার ও বিনোদন কেন্দ্রও বন্ধ থাকবে।

অন্যদিকে, জনসমাবেশ হয় এই ধরনের সামাজিক (বিবাহোত্তর অনুষ্ঠান, জন্মদিন, পিকনিক পার্টি ইত্যাদি) রাজনৈতিক ও ধর্মীয় আচার-অনুষ্ঠানেও নিষেধাজ্ঞা জারি করেছে সরকার। এছাড়া বাংলাদেশ সুপ্রিম কোর্ট আদালত সমূহের বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা জারি করবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

তবে কঠোর লকডাউন চলাকালে ব্যাংকিং সেবা নিশ্চিত করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক প্রয়োজনীয় নির্দেশনা জারি করবে। এছাড়া আইনশৃঙ্খলা এবং জরুরি পরিষেবা, যেমন কৃষি পণ্য ও উপকরণ (সার, বীজ, কীটনাশক, কৃষি যন্ত্রপাতি ইত্যাদি) খাদ্যশস্য ও খাদ্যদ্রব্য পরিবহন, ত্রাণ বিতরণ, স্বাস্থ্যসেবা, কোভিড-১৯ টিকা প্রদান, রাজস্ব আদায় সম্পর্কিত কার্যাবলী, বিদ্যুৎ, পানি, গ্যাস/জ্বালানি, ফায়ার সার্ভিস, টেলিফোন ও ইন্টারনেট (সরকারি-বেসরকারি), গণমাধ্যম (প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া), বেসরকারি নিরাপত্তা ব্যবস্থা, ডাক সেবা, ব্যাংক, ফার্মেসি ও ফার্মাসিউটিক্যালসসহ অন্যান্য জরুরি/অত্যাবশ্যকীয় পণ্য ও সেবার সঙ্গে সংশ্লিষ্ট অফিসের কর্মচারী ও যানবাহন প্রাতিষ্ঠানিক পরিচয়পত্র প্রদান সাপেক্ষে যাতায়াত করতে পারবে।

এ দিকে, পণ্য পরিবহনে নিয়োজিত ট্রাক-কাভার্ডভ্যান, কার্গো ভেসেল এই নিষেধাজ্ঞার আওতাবহির্ভূত থাকবে। এছাড়া বন্দরসমূহ (বিমান, সমুদ্র ও স্থল) এবং এ সংশ্লিষ্ট অফিস এই নিষেধাজ্ঞার আওতাবহির্ভূত থাকবে।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

করোনা ভাইরাসের তাণ্ডবে রাত পোহালেই সাত দিনের ‘তালাবদ্ধতায়’ দেশ

প্রকাশের সময় : 09:57:09 pm, Wednesday, 30 June 2021