সংবাদ শিরোনাম:

বরিশাল মেডিকেলের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ৬ জনের মৃত্যু

  • Reporter Name
  • প্রকাশের সময় : 10:35:40 pm, Monday, 28 June 2021
  • 17 সংবাদটি দেখা হয়েছে

ভয়েস অব বরিশাল ডেস্ক॥ বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় ৬ রোগীর মৃত্যু হয়েছে। তাদের মধ্যে একজন করোনায় সংক্রমিত ছিলেন। অপর ৫ জনের রিপোর্টের অপেক্ষায় রয়েছে।

করোনার তথ্য সংরক্ষক জাকারিয়া খান জানান, রোববার সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত মেডিকেলের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ৬ রোগীর মৃত্যু হয়েছে। তারা হলেন- নুরজাহান (৬০), আব্দুর রাজ্জাক (৮০), জমজম হাওলাদার (৬৫), জয়ধর আলী (৮০), রেহেনা বেগম (৫৫) ও শেখর বনিক (৬০)।

তাদের মধ্যে শেখর বনিক করোনা পজিটিভ ছিলেন। অপর ৫ জনের রিপোর্টের অপেক্ষায় রয়েছে। গত ২৪ ঘণ্টায় হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন ২৭ জন। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৯ জন। আইসিইউতে ভর্তি ছিলেন ১১ জন। সকাল ৮টা পর্যন্ত করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন ছিলেন ১১৮ রোগী।

এদিকে গত তিনদিন ধরে বরিশাল মেডিকেলের আরটি-পিসিআর ল্যাবে করোনা শনাক্তের হার বেড়েছে। সবশেষ রোববার রাতে প্রকাশিত মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবের রিপোর্টে ১৮৮ জনের নমুনা পরীক্ষায় ৯১ জনের করোনা শনাক্ত হয়েছে। এর আগে শনিবার রাতের রিপোর্টে ৪৬.৮০ শতাংশ এবং শুক্রবার রাতের রিপোর্টে ৪৪.৪৪ শতাংশ করোনা পজিটিভ আসে।

রোববার সন্ধ্যায় শের-ই-বাংলা মেডিকেলের করোনা ওয়ার্ডে সাতক্ষীরার একজন রোগী ভর্তি হয়েছেন। এছাড়া বাগেরহাটের দুইজন চিকিৎসাধীন রয়েছেন করোনা ওয়ার্ডে।

হাসাপাতালের করোনা ওয়ার্ডে সীমান্তবর্তী বাগেরহাট ও সাতক্ষীরা থেকে আসা রোগীদের নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন কর্তৃপক্ষ। তাদের মাধ্যমে বরিশালেও করোনার ভারতীয় ধরন ছড়িয়ে পড়ার আশংকা করছেন সংশ্লিষ্টরা।

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

Facebook

স্ত্রী হত্যার অভিযোগে স্বামী-দেবর আটক

বরিশাল মেডিকেলের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ৬ জনের মৃত্যু

প্রকাশের সময় : 10:35:40 pm, Monday, 28 June 2021